ই-পেপার
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
Junaed siddiki
২৬ ফেব্রুয়ারী ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিপিএলে প্লে-অফের লড়াই আজ

সংবাদটি ই-পেপারে পড়ুন

আগেই কোয়ালিফায়ার নিশ্চিত করেছিল গ্রুপ পর্বের শীর্ষ দুই দল রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তৃতীয় দল হিসেবে প্লে-অফে পৌঁছায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আর সর্বশেষ দল হিসেবে প্লে অফে পা রাখে ফরচুন বরিশাল।

আজ সোমবার দুপুর দেড়টায় এলিমিনিটর ম্যাচে লড়বে পয়েন্ট তালিকার তিন ও চার নম্বর দল বরিশাল ও চট্টগ্রাম। এই ম্যাচে জয়ী দল কোয়ালিফায়ার নিশ্চিত করবে। আর পরাজিত দল বিদায় নেবে টুর্নামেন্ট থেকে।

সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে রংপুর ও কুমিল্লা। সেখান থেকে জয়ী দল চলে যাবে ফাইনালে। অবশ্য এই ম্যাচে হারলেও ফাইনালে ওঠার সুযোগ থাকবে পরাজিত দলের। ২৮ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে এলিমিনেটরে জয়ী দলের মুখোমুখি হবে তারা।

প্লে-অফের সব ম্যাচ আয়োজিত হবে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে। প্লে-অফ ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১ মার্চ। প্রথম রাউন্ডে ১২ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রংপুর রাইডার্স। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে ফরচুন বরিশাল। আর বরিশালের সমান ১৪ পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে থাকায় চারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালসহ বিভিন্ন স্থানে ভারী বর্ষণের আভাস

১

ইউসেপ বরিশালে সিনিয়র অফিসার নিয়োগ, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত

২

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

৩

বরগুনার আমতলীতে সুশীলনে কমিউনিটি মোবিলাইজার নিয়োগ, বেতন ২৫ হাজার

৪

বরিশালের কারখানায় কেমিস্ট ল্যাবরেটরিজে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ

৫

জিইউএসএসে ডিস্ট্রিবিউশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, বেতন ২৫ হাজার

৬

উত্তরণে রিসার্চ অফিসার নিয়োগ, মাসিক বেতন ৬০ হাজার টাকা

৭

ইউসিবিতে সাব-ব্রাঞ্চ ইনচার্জ পদে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত

৮

গ্রামীণ শক্তিতে ৫০ জন নিয়োগ, বেতন ৩৬ হাজার ৩০০ টাকা

৯

ঢাকার কর অঞ্চল-২ এ ৪২ জন নিয়োগ, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত

১০

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে ১৬ জন নিয়োগ, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত

১১

উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা

১২

সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ: বরগুনায় সেই এসআই প্রত্যাহার

১৩

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, এনইআইআর চালুর নতুন তারিখ নির্ধারণ

১৪

বরিশাল আদালত চত্বরে ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

১৫

ভোলায় বিদ্যুৎ অফিসে হামলা-মারধর, প্রকৌশলীসহ আহত ৫

১৬

শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ,: বরিশালের ডিডাব্লিউএফ নার্সি কলেজের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৭

বরিশালে প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গৃহবধূর বিষপান

১৮

বরিশালে বাবাকে ডেকে নিয়ে হত্যা, ১৬ বছর পর ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

১৯

বেকুটিয়া সেতুর নিচে সরকারি পাইপ চুরি, বিএনপি নেতাসহ আটক ৯

২০