Junaed siddiki
৩ ফেব্রুয়ারী ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের সেমিতে যেতে বাংলাদেশের সামনে যে সমীকরণ


গ্রুপ পর্ব থেকে ২ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে আসা বাংলাদেশের জন্য সেমির সমীকরণটা প্রায় অসম্ভবই ছিল। মরতে যাওয়া স্বপ্নটা প্রাণ ফিরে পায় নেপালকে বড় ব্যবধানে হারানোয়। বড় জয়ে নেট রানরেটে বড় লাফ দেয় বাংলাদেশ। ফলে নেট রান রেটের দিক থেকে পাকিস্তানের সঙ্গে অনেকটা ব্যবধান কমিয়েছে যুব টাইগাররা।

 

সুপার সিক্সের গ্রুপ-১ এ আছে বাংলাদেশ। এই গ্রুপে তলানির দুই দল আয়ারল্যান্ড ও নেপাল এখনও পর্যন্ত কোনো পয়েন্ট পায়নি। ২ পয়েন্ট নিয়ে চারে থাকা নিউজিল্যান্ডের ম্যাচ বাকি মাত্র একটি। তাই তলানির এই তিন দলের বিশ্বকাপ স্বপ্ন এখানেই শেষ।

 

এই গ্রুপ থেকে ৮ পয়েন্ট নিয়ে ইতোমধ্যেই সেমি ফাইনাল নিশ্চিত করেছে ভারত। তাই এখন লড়াইটা কেবলই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে। ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে নূন্যতম ব্যবধানে জিতলেও সেমির টিকিট পাবে তারা।

 

তবে বাংলাদেশকে সেমিতে পা রাখতে হলে পাকিস্তানকে শুধু হারালেই হবে না, একই সঙ্গে নেট রান রেটেও তাদের ছাড়িয়ে যেতে হবে। বর্তমানে বাংলাদেশের নেট রানরেট ০.৩৪৮। আর পাকিস্তানের ১.০৬৪।

 

পাকিস্তানকে নেট রানরেটে ছাড়িয়ে যেতে হলে আগে ব্যাট করে ২৫০ বা তার কম রান করলে কমপক্ষে ৫০ রানের ব্যবধানে জিততে হবে যুব টাইগারদের। যেমন বাংলাদেশ আগে ব্যাট করে ২৫০ রান করলে পাকিস্তানকে ২০০ রানের আগে অলআউট করতে হবে বা আটকে রাখতে হবে। একইভাবে আগে ব্যাটিং করে ২০০ থেকে ৩০০ রানের মধ্যে বাংলাদেশের সংগ্রহ হলে, ৪৯-৫১ রানের ব্যবধানে জিততে হবে।

 

 

অন্যদিকে পাকিস্তান আগে ব্যাট করলে বাংলাদেশকে ৩৮ থেকে ৪০ ওভারের মধ্যে ম্যাচ শেষ করতে হবে। ৩০০ রানের লক্ষ্য হলে ৩৯.৩ ওভারে ম্যাচ জিততে হবে। একইভাবে পাকিস্তান ২৫০ রান করলে ৩৯ ওভার এবং ২০০ রানের ক্ষেত্রে ৩৮.৪ ওভারে জয় পেতে হবে বাংলাদেশকে।

 

আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার বেননিতে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। স্থানীয় সময় সকাল ১০টা অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস-১। তাছাড়া ম্যাচটি আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটেও লাইভ দেখা যাবে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

১০

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১১

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১২

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১৩

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১৪

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৫

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৬

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৭

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৯

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

২০