ডেস্ক রিপোর্ট
১৮ অক্টোবর ২০২৪, ৫:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ খেলা মুখ্য নয়, সুখে থাকাই গুরুত্বপূর্ণ : মেসি

কাতার বিশ্বকাপ জয়ের পরই লিওনেল মেসির অবসর নিয়ে শোনা যাচ্ছে নানা কথা। কারণ যে আক্ষেপ ঘুচেছে দুই বছর আগে, তাতে ‘পরিপূর্ণ’ মেসি অবসর নিলেও অবাক হওয়ার কিছু থাকত না। তবে মেসির বর্তমানে যে ফিটনেস তাতে আরেকটি বিশ্বকাপ খেলারই কথা। তবে সেদিকে যাচ্ছেন না মেসি। তার লক্ষ্য এখন ক্যারিয়ারের বাকি সময়টা উপভোগ করা।

ফুটবল ইতিহাসে ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে সবচেয়ে বেশি দলীয় ট্রফি (৪৬) জেতা খেলোয়াড় এখন মেসি। তাই তাকে আমেরিকা লেজেন্ড পুরস্কার প্রদান করে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। সেখানেই জানিয়েছেন বিশ্বকাপ খেলার চেয়েও তার কাছে এখন খেলাটাকে উপভোগ করাই গুরুত্বপূর্ণ।

মেসি বলেন, আপাতত বলা যায়, সময় হলে দেখা যাবে। সময়ের আগে যেতে পছন্দ করি না আমি বা বেশি দূরে তাকাতে চাই না। প্রতিটি দিন উপভোগ করতে চাই। আমার চাওয়া শুধু, ভালো অনুভব করা এবং খুশি থেকে যেন এই পর্যায়ে খেলে যেতে পারি।

বয়স যে শুধুই একটি সংখ্যা, মেসি সেটার প্রমাণ দিয়ে যাচ্ছেন বারবার। বলিভিয়ার বিপক্ষে এস্তাদিও মাস মনুমেন্তালে আর্জেন্টিনার ৬ গোলের ৫টিতেই অবদান ৩৭ বছর বয়সী মেসির। আন্তর্জাতিক ফুটবলে করেছেন দশম হ্যাটট্রিক। গোড়ালির চোট কাটিয়ে দীর্ঘদিন বাইরে থাকার পর এমন পারফরম্যান্সে মোটেও বয়সের ছাপ বোঝা যায়নি।

এ প্রসঙ্গে মেসি বলেন, যে কাজটি করতে সবচেয়ে ভালোবাসি (ফুটবল খেলা) সেটি করতে পারলেই খুশি থাকি। ২০২৬ বিশ্বকাপে খেলার চেয়েও এটা আমার কাছে বেশি মূল্যবান। বিশ্বকাপ খেলা নিয়ে কোনো লক্ষ্য ঠিক করিনি। বরং প্রতিটি দিনে থাকতে চাই এবং ভালো থাকতে চাই।

মেসি তার ক্যারিয়ারের সবশেষ ট্রফি জিতেছেন ইন্টার মায়ামির হয়ে সাপোর্টার্স শিল্ড। মেজর লিগ সকারে ক্লাবটির বড় ট্রফি এটি। তার ক্যারিয়ারের অন্য সব ট্রফির তুলনায় এটির ওজন খুব বেশি নয়। তবে এই ক্লাবের জন্যই ট্রফিটির গুরুত্ব মেসির কাছে অনেক বেশি। এ প্রসঙ্গে মেসি বলেন, যখন এখানে (ইন্টার মায়ামি) আসার সিদ্ধান্ত নিলাম, সেটা অবসর ভাবনা থেকে নেইনি। এখানে এসেছি এই ক্লাবকে বড় করে তোলার চেষ্টা করতে, দলকে শিরোপা জয়ে সহায়তা করতে। সেটা আমরা করছি এবং আরও কিছু করার কাছাকাছি আছি।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১০

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১১

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১২

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৩

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৪

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৫

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৬

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৭

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৮

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১৯

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

২০