ডেস্ক রিপোর্ট
২৪ মে ২০২৪, ১২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরে যা বললেন সাকিব

র‍্যাংকিংয়ে ১৯তম দলের কাছে সিরিজ হারের ব্যর্থতার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেননি দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ম্যাচ শেষে প্রেস ব্রিফিংয়ে এসে সাকিব বললেন, এটাও একটা ওয়েক-আপ কল।

বিশ্বকাপের প্রস্তুতি নিতে এসেও টিম টাইগার্স হোটেলে কেন সময় কাটায়, এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, প্রেইরি ভিউ স্টেডিয়ামে তাদেরকে পর্যাপ্ত সুবিধা দেয়া হয়নি! তবে, যুক্তরাষ্ট্রের সঙ্গে এমনভাবে হারাটা খুব দুঃখজনক বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, চলতি সিরিজটিকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে মানতে নারাজ সাকিব। তার ভাষ্যমতে, এটি যদি আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচই হয় তাহলে ক্রিকেটারদেরকে আরও অনেক বেশি ব্যাটিং-বোলিং এর সুযোগ করে দেয়া দরকার ছিল। যার কিছুই তারা পাননি। তবে, অপর্যাপ্ত সুযোগকে সিরিজ হারের অজুহাত হিসেবে দাঁড় করতেও চাননি তিনি।

অথচ দ্বিতীয় ম্যাচের আগেও বিশ্রামে ছিলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাতাসের সাথে মানিয়ে নিতে অনুশীলনের সুযোগ নেননি মোস্তাফিজরা। ব্যাতিক্রম নয় শান্তরাও। কেন এমন বিশ্রাম?

উত্তরে সাকিব বলেন, যতটুকু প্রাকটিস করার সুযোগ ছিলো তারমধ্যে একদিন বৃষ্টি ছিল। এছাড়া এই মাঠে চারটি উইকেট থাকলেও তারা মাত্র ৩টিতে অনুশীলনের সুযোগ পেয়েছেন। যেটা তাদের জন্য যথেষ্ঠ নয় বলেও উল্লেখ করেন তিনি। এরমধ্যে আবার একদিন সুযোগ পেয়েও মাঠে নামেননি টাইগাররা। ফলে, টিম ম্যানেজমেন্ট ও খেলোয়াড় অর্থাৎ দুই পাশ থেকেই ঘাটতি রয়েছে বলেও সরল স্বীকারোক্তি দেন সাকিব।

বিশ্বকাপের আগে এমন হার পরবর্তী ম্যাচগুলোতে প্রভাব রাখতে পারে এমনটা স্বীকার করে সাকিব বলেন, দলের সবারই দায় আছে। নির্দিষ্ট ব্যক্তি বা ডিপার্টমেন্টকে দোষ দেয়া যাবে না। ম্যাচ জিততে হলে অবশ্যই সব ডিপার্টমেন্টেই ভালো করতে হবে। তারা সেভাবে খেলার চেষ্টা করছেন।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১০

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১১

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১২

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১৩

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৪

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৫

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৭

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৮

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৯

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

২০