ডেস্ক রিপোর্ট
১২ জুলাই ২০২৫, ৩:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মালিকানা জটিলতায় ইউরোপা লিগে খেলা হচ্ছে না ইংলিশ ক্লাবের

প্রথমবারের মতো ইউরোপা লিগে খেলার সুযোগ পেয়েছিল ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেস। কিন্তু মালিকানা জটিলতার কারণে ক্লাবটিকে ইউরোপা লিগ থেকে বাদ দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)।

সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে স্কাই স্পোর্টস। ইউরোপা লিগ থেকে বাদ দিয়ে ক্রিস্টাল প্যালেসকে তৃতীয় সারির টুর্নামেন্ট কনফারেন্স লিগে দেওয়া হয়েছে।

মূলত, মার্কিন ব্যবসায়ী জন টেক্সটর ক্রিস্টাল প্যালেসের পাশাপাশি ফ্রান্সের লিগ ওয়ানের ক্লাব লিওঁর সঙ্গেও মালিকানা ভাগাভাগি করছেন। উয়েফার মাল্টি-ক্লাব মালিকানা নীতিমালা অনুযায়ী, একই ব্যক্তি বা প্রতিষ্ঠানের মালিকানাধীন একাধিক ক্লাব একসঙ্গে ইউরোপিয়ান প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।

টেক্সটর অবশ্য দাবি করেছেন, তিনি প্যালেসের ‘নিয়ন্ত্রণকারী মালিক’ নন এবং ক্লাবের শেয়ার বিক্রি করে দিয়েছেন নিউ ইয়র্ক জেটসের মালিক উডি জনসনের কাছে।

কিন্তু উয়েফা সেই দাবি প্রত্যাখ্যান করেছে এবং লিগ ওয়ানে ষষ্ঠ স্থানে থাকা লিওঁকে ইউরোপা লিগে অংশগ্রহণের সুযোগ দিয়েছে। তবে ক্রিস্টাল প্যালেসের জন্য এটি ছিল ইউরোপিয়ান প্রতিযোগিতায় অভিষেক মৌসুম।

স্কাই স্পোর্টস জানিয়েছে, প্যালেস এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)-এ আপিল করবে। তবে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইউরোপা লিগে ফেরার কোনো নিশ্চয়তা নেই।

এদিকে ক্রিস্টাল প্যালেসের জায়গায় নটিংহ্যাম ফরেস্ট ইউরোপা লিগে সুযোগ পেতে পারে বলে জোর গুঞ্জন রয়েছে। তবে উয়েফা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদের স্পিকার হচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী

বরিশাল আদালতে ভাঙচুর/ বিএনপিপন্থী ৯ আইনজীবীকে হাইকোর্টের ক্ষমা

বেতনসহ বোনাসের দাবিতে কর্মবিরতিতে পরিচ্ছন্নতাকর্মী, শহরে ময়লার স্তূপ

গৌরনদীতে সন্ধ্যার পর ছাত্র-ছাত্রীদের আড্ডা নিষিদ্ধ, আইন ভাঙলে কঠোর ব্যবস্থা

”স্মৃতির হাড়গোড়”

ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই ইতিহাস ভুলে গেলেন : গোলাম পরওয়ার

নলছিটিতে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঠিকাদারকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি ছাত্রদলের: নেপথ্যে কি?

ঝালকাঠিতে ৭ লাখ টাকার ঘাটলায় ফাটল: উদ্বোধনের আগেই ধস

ইতিহাসের সর্ববৃহৎ উন্মুক্ত ইফতারের আয়োজন ববি শিবিরের

১০

তুর্যের বিরুদ্ধে ছাত্রীদের আপত্তিকর ছবি তোলার অভিযোগ, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

১১

রাজাপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য চরমে, আতঙ্কে এলাকাবাসী

১২

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

১৩

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

১৪

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

১৫

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

১৬

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

১৭

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

১৮

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

১৯

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

২০