ই-পেপার
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
ঝালকাঠি প্রতিনিধি।
৯ অক্টোবর ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে সুবিধাবঞ্চিত শিশুদের আলো দেখাচ্ছে "তরঙ্গের পাঠশালা"

সংবাদটি ই-পেপারে পড়ুন

ঝালকাঠি শহরের আবাসন ৬০ ব্রাক এলাকায় কিছু উদ্যমী তরুণ তরুণীর উদ্যোগে গড়ে উঠেছে তরঙ্গের পাঠশালা। এটি কোনো সাধারণ পাঠশালা নয়, এটি এক স্বপ্নচর্চার কেন্দ্র, যেখানে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে কাজ চলছে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে।

প্রতিটি শুক্রবার বিকেলে এই তরুণ দলটি শিশুদের পাঠদান, নৈতিক শিক্ষা ও ব্যক্তিগত বিকাশের নানা কার্যক্রম পরিচালনা করে। শুধু বই-পুস্তকেই সীমাবদ্ধ নয়, তারা শিশুদের মাঝে পোশাক, পাঠ্যসামগ্রী, খাদ্য ও প্রয়োজনীয় উপকরণও বিতরণ করে।

এই পাঠশালার মূল লক্ষ্য হলো সমাজের প্রান্তিক শিশুদের শিক্ষা ও স্বপ্নের পথে এগিয়ে নেওয়া, যেন তারা ভবিষ্যতে আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

আমরা বিশ্বাস করি, প্রত্যেক শিশুর ভেতরেই একটা আলো আছে, শুধু সুযোগ পেলে সেটি পুরো সমাজকে আলোকিত করতে পারে বললেন তরঙ্গের পাঠশালার ভলান্টিয়ার মাহাদী হাসান আকাশ।

তরঙ্গের এই উদ্যোগ আজ অনেকের অনুপ্রেরণার নাম। তারা প্রমাণ করে দিচ্ছে পরিবর্তনের সূচনা বড় কোনো অর্থ বা অবস্থান থেকে নয়, আসে মনের ইচ্ছা ও মানবতার ডাক থেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাগরদিতে মাদক ব্যবসায়ীর দাপটে অতিষ্ঠ এলাকাবাসী

১

শতবর্ষে প্রাণ ফিরে পেলো বরিশাল সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়

২

ঢাকা-বরিশাল মহাসড়ক: মহাসড়কে মৃত্যুর মিছিল! গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক

৩

বোনের বিশ্ববিদ্যালয়ে বেড়াতে এসে উধাও মা-ছেলে, খোঁজ মিলছে না কোথাও

৪

বরিশাল শেবাচিমে প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে দুই পক্ষের সংঘর্ষ-ভাঙচুর; আহত ২ চিকিৎসক

৫

পুলিশে বড় শাস্তিমূলক ব্যবস্থা, প্রলয় কুমারসহ বরখাস্ত ৬

৬

গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকির হোসেন সৌরভের উদ্যোগে ডেঙ্গু সচেতনতায় লিফলেট ও স্টিকার বিতরণ: ডেঙ্গু প্রতিরোধে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদলের দুই দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি

৭

সাকিবুল ইসলাম রাইহান: শিক্ষা, মানবিকতা ও সংস্কৃতিচর্চায় নিজেকে গড়ার প্রত্যয়

৮

ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্য প্রতিরোধে গ্লোবাল ইউনিভার্সিটি ছাত্রদলের সতর্ক অবস্থান

৯

বিএম কলেজ ক্যাম্পাসে পূবালী ব্যাংকের উদ্যোগে ৩০০টির বেশি গাছের চারা রোপণ

১০

বিএম কলেজের সঙ্গে পপুলার ডায়াগনস্টিকের স্বাস্থ্যসেবা চুক্তি

১১

বরগুনায় রক্তদাতা সম্মেলন ও সম্মাননা প্রদান: তারুণ্যের শেকড়ের আয়োজনে শতাধিক রক্তদাতার অংশগ্রহণ

১২

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৩

বিএম কলেজের সুরেন্দ্র ভবনে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব, স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ

১৪

জাতীয় যুব দিবসে সফল যুব সংগঠক পুরস্কার পেলেন ইয়াসের মাহিদুল ইসলাম রাব্বি

১৫

সামাজিক সংগঠন থেকে পেশাগত জীবনে, এক দশকের অভিজ্ঞতায় এগিয়ে চলেছেন ঝালকাঠির সাব্বির হোসেন রানা

১৬

বিএম কলেজ শিক্ষার্থীদের উপর ফের বহিরাগতদের হামলার অভিযোগ

১৭

ঝালকাঠি প্রেসক্লাবে তারুণ্যের দায়বদ্ধতা ও ডিজিটাল সুরক্ষা বিষয়ক নাগরিক সংলাপ

১৮

PRAN-RFL-এর ‘Get the Challenge’-এর ফাইনালে বরিশালের ইন্তেখাব তামিম

১৯

বরিশালে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৯ পরিবারকে অনুদানের চেক বিতরণ

২০