ডেস্ক রিপোর্ট
২৪ মে ২০২৪, ১২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আইএমএফের ঋণ: চলতি মাসে ৩য় কিস্তি পাচ্ছে না বাংলাদেশ

চলতি মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরিচালনা পর্ষদের সভায় বাংলাদেশের ঋণের কিস্তি ছাড়ের বিষয়টি উঠছে না। তবে সহসাই অর্থ ছাড়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ ব্যাংক। বলছে, জুন মাসে অনুষ্ঠেয় সভায় অনুমোদন পাবে।

আগামী ২৯ থেকে ৩১ মে পর্যন্ত আইএমএফ নির্বাহী পর্ষদের সভায় বিভিন্ন দেশে বর্ধিত ঋণ অনুমোদনের বিষয়ে সূচি রয়েছে। যেখানে নেই বাংলাদেশের নাম। এদিকে, জাতীয় সংসদে ৬ জুন আগামী অর্থবছরের বাজেট ঘোষণা করা হবে। এর আগে ঋণের এই কিস্তি সম্ভাবনা নেই।

চলতি বছরের জানুয়ারিতে ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদন দেয় আইএমএফ। ঋণ অনুমোদনের পরপরই ২ ফেব্রুয়ারি প্রথম কিস্তির ৪৭ কোটি ৬৩ লাখ ডলার ছাড় দেয় সংস্থাটি। ঋণের দ্বিতীয় কিস্তি হিসেবে অনুমোদিত ৬৮ কোটি ৯৮ লাখ ডলারও ছাড় দেয়া হয়েছে। তৃতীয় ধাপে বাংলাদেশ পাবে ১ দশমিক ১৫ বিলিয়ন ডলার, যা কিস্তিতে পূর্ব নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি।

বাংলাদেশে সফররত আইএমএফ প্রতিনিধিদলের পক্ষ থেকে গত ৮ মে বলা হয়, তারা ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়ে বাংলাদেশের সঙ্গে একমত হয়েছে, যা নির্বাহী বোর্ডের সভায় অনুমোদন সাপেক্ষে ছাড় করা হবে। সম্প্রতি আইএমএফের ঋণের শর্ত বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক ঋণের স্মার্ট সুদহার তুলে নিয়ে বাজারের ওপর ছেড়ে দেয়। বাড়ানো হয় ডলারের দামও।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১১

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

১২

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

১৩

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

১৫

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

১৭

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১৮

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১৯

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading