ডেস্ক রিপোর্ট
১৭ জুলাই ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আটক থেকে বাঁচতে পুকুরে লাফ দিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা রিসাদ মাহবুব। অতঃপর…

বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার উদ্দেশ্যে হামলাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা রিসাদ মাহবুবকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ পুকুরপাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রিসাদ মাহবুব বরিশাল নগরীর ২১ নং ওয়ার্ড মুসলিম গোরস্থান রোড এলাকার এইচ এম মাহবুব আলমের ছেলে। রিসাদ বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। সে ফ্যাসিস্ট আওয়ামী নেতা ও বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর খলিফা খ্যাত রঈজ আহমেদ মান্নার অনুসারী। যারা উভয়ই একাধিক মামলার আসামী ও ৫ই আগস্টের পরে পলাতক রয়েছে।

রিসাদ মাহবুব ২০২৪ সালের ১৮ই জুলাই বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাধিক শিক্ষার্থীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।

রিসাদ মাহবুবের নামে বিগত দিনে একাধিক মাদক মামলাসহ বরিশাল মহানগর বিএনপির অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগ এর মামলাও রয়েছে।

গত মঙ্গলবার বরিশাল কলেজ ছাত্রদল নেতা রফিকুল ইসলাম টিপুর অনুসারীরারা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিসাদকে দেখে ধাওয়া করে।রিসাদ ধরা পড়ার ভয়ে মেডিকেল পুকুরে লাফ দেয়। পরবর্তীতে ছাত্রদলের নেতা-কর্মীরা পুলিশকে জানায়। কিছুক্ষন পরে পুলিশ ঘটনাস্থলে এসে রিসাদকে পানি থেকে তুলে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় এবং কোর চালানের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। রিসাদ পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তার উপযুক্ত শাস্তি চান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী, বরিশালের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও এলাকার সাধারণ জনগণ।

আটক থেকে বাঁচতে পুকুরে লাফ দিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা রিসাদ মাহবুব। অতঃপর…

নিউজ ডেস্ক:
বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার উদ্দেশ্যে হামলাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা রিসাদ মাহবুবকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ পুকুরপাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রিসাদ মাহবুব বরিশাল নগরীর ২১ নং ওয়ার্ড মুসলিম গোরস্থান রোড এলাকার এইচ এম মাহবুব আলমের ছেলে। রিসাদ বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। সে ফ্যাসিস্ট আওয়ামী নেতা ও বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর খলিফা খ্যাত রঈজ আহমেদ মান্নার ক্যাডার। যারা উভয়ই একাধিক মামলার আসামী ও ৫ই আগস্টের পরে পলাতক রয়েছে।
রিসাদ মাহবুব ২০২৪ সালের ১৮ই জুলাই বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাধিক শিক্ষার্থীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।

রিসাদ মাহবুবের নামে বিগত দিনে একাধিক মাদক মামলাসহ বরিশাল মহানগর বিএনপির অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগ এর মামলাও রয়েছে।

গত মঙ্গলবার বরিশাল কলেজ ছাত্রদল নেতা রফিকুল ইসলাম টিপুর অনুসারীরারা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিসাদকে দেখে ধাওয়া করে।রিসাদ ধরা পড়ার ভয়ে মেডিকেল পুকুরে লাফ দেয়। পরবর্তীতে ছাত্রদলের নেতা-কর্মীরা পুলিশকে জানায়। কিছুক্ষন পরে পুলিশ ঘটনাস্থলে এসে রিসাদকে পানি থেকে তুলে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় এবং কোর্টে চালানের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। রিসাদ পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তার উপযুক্ত শাস্তি চান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী, বরিশালের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও এলাকার সাধারণ জনগণ।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

News Title Here

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১০

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১১

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

১২

ডিগ্রি হলের ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শনে বিএম কলেজ অধ্যক্ষ, দ্রুত সংস্কারের নির্দেশনা

১৩

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৩

১৪

ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

১৫

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

১৬

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান

১৭

কাউনিয়া পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

১৮

অপরিবর্তিত থাকছে বরিশাল সিটির অটো ভাড়া

১৯

বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত যুবদল নেতা ওয়াসিম মৃধা গ্রেফতার, বাদীর দাবি—‘মামলায় তার নাম দিইনি’

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading