ডেস্ক রিপোর্ট
৪ ডিসেম্বর ২০২৪, ১১:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আমতলীতে দেবরের কোপে ভাবী হাসপাতালে

মাটি কাটা নিয়ে দেবরের কোদালের কোপে ভাবী খালেদা বেগম (৪০) গুরুতর আহত হয়ে মুমুর্ষ অবস্থায় এখন বরিশাল শেবাচিম হাসপাতালে মৃত্যু প্রহর গুনছে।

বুধবার দুপুরে আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের কুলাইরচর নামক গ্রামে এঘটনা ঘটে। আহত খালেদার স্বামী ইলিয়াস হাওলাদার মালেয়েশিয়া প্রবাসী।

 

জানা গেছে, বুধবার দুপুরের সময় মালয়েশিয়া প্রবাসী ইলিয়াস হাওলাদারের স্ত্রী খালেদা বেগম (৪০) বাড়ির ভিতরে গাছ লাগানোর জন্য কোদাল দিয়ে মাটি কাটছিলেন।

এসময় তার দেবর দিদার হাওলাদার মাটি কাটতে বাঁধা দেন এ নিয়ে বাগবিতন্ডার এক পর্যায়ে দেবর দিদার হাওলাদার ভাবীর হাত থেকে মাটি কাটার কোল ছিনিয়ে নিয়ে তার মাথায় কোপ দেন।

এতে খালেদা বেগমের মাথার বাপ পাশের খুলি কেটে ভিতরে ঢুকে যায়। এসময় খালেদা বেগম রক্তাত্ব অবস্থায় অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পরেন।

 

খবর পেয়ে স্বজনরা তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসেন। তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় আমতলী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

আহত খালেদা কেগমের মেয়ে তন্নি বেগম বলেন, আমার চাচা দিদার হাওলাদার আমার মাকে যে ভাবে কোদাল দিয়ে কুপিয়ে মাথার খুলি ভেঙ্গে ফেলেছে।

সে বাঁচবে কিনা এখনো বলতে পারছি না। আমি এঘটনার বিচার চাই। অভিযুক্ত দেবর কোদল দিয়ে কোপানোর কথা স্বীকার করে বলেন, আমার অংশের মাটি কেটে নিয়ে যাচ্ছিল তাই এঘটনার সৃষ্টি হয়েছে।

 

আমতলী হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. তানভির শাহরিয়ার বলেন, খালেদা বেগমের মাথায় কোদালের কোপ রয়েছে।

তাকে উন্নদত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। আমতলী থানার ওসি তদন্ত মো. আমির হোসেন সেরনিয়াবাদ বলেন, আহত হওয়ার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মামলার পর তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার শর্ত ছিল না – নৌপরিবহন উপদেষ্টা

বাবরি মসজিদ পুনর্নির্মাণ: একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা

ভোলা-বরিশাল সেতু আগামী সরকার বাস্তবায়ন করবে : উপদেষ্টা ফওজুল কবির

৩ দলের সমন্বয়ে নতুন জোটের আত্মপ্রকাশ

নিজ এলাকায় হেনস্থার শিকার “ব্যারিস্টার ফুয়াদ”

অনিবন্ধিত ফোন বন্ধ হচ্ছে ১৬ ডিসেম্বর, নিবন্ধন করবেন যেভাবে

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো সেই চিকিৎসক বরখাস্ত

বরিশালে বিএনপি নেতার ছু‘রি’কা’ঘা’তে জামায়াতকর্মী আহত

ভূমিকম্পে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কায় বরিশাল নগরী

শেখ রাসেল পরিষদের সদস্য বিল্লাল এবার ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক প্রার্থী

১০

ববি ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ সংস্থার নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

১১

শেবাচিমে ২ বছরের শিশুকে অবহেলা! চিকিৎসার বদলে ইউটিউব দেখছিলেন ‘ইন্টার্ন’

১২

বরিশালে এইচআইভি সংক্রমণে নতুন উদ্বেগ: এক বছরে শনাক্ত ২০ জন, অর্ধেকই শিক্ষার্থী

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ম সমাবর্তন আয়োজনের লক্ষ্যে ৬ সদস্যের কমিটি গঠন

১৪

ববিতে নবীন শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং: ভুক্তভোগীর উপাচার্য বরাবর লিখিত অভিযোগ

১৫

ছাত্রসংসদের নাম জটিলতা নিরসনে ববিতে নিস্ফল বৈঠক

১৬

বরিশালে থেঁতলানো মুখ, হাত বিচ্ছিন্ন ও পেটকাটা অবস্থায় মরদেহ উদ্ধার

১৭

দেশের সব ভবন ও নির্মাণ কাজ অনুমোদনের জন্য পৃথক কর্তৃপক্ষ গঠনের নির্দেশ

১৮

বরিশাল-ভোলা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

১৯

বরিশালে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন ডিসি

২০