জুনায়েদ সিদ্দিকী
১২ জুলাই ২০২৪, ৮:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আশ্রয়ণের ঘর দেওয়ার নামে ভিক্ষুকের টাকা আত্মসাৎ করেন আজাদ

মৌলভীবাজারের কুলাউড়ায় আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্ধ দেওয়ার কথা বলে ভিক্ষুকের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ইউপি সদস্য আজাদ মিয়ার বিরুদ্ধে।

উপজেলার ভূকশিমইল ইউনিয়নের মীরশংকর গ্রামের নিছমারুন গত ৭ জুলাই মৌলভীবাজারের জেলা প্রশাসকের কাছে আজাদ মিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। যার অনুলিপি উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দেওয়া হয়েছে।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, ইউপি সদস্য আজাদ মিয়া ভূকশিমইল ইউনিয়নের মীরশংকর গ্রামের অছির আলী স্ত্রী নিছমারুনের কাছ থেকে উত্তর কৌলা গ্রামে নির্মিত প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্ধ দেওয়ার জন্য ৪৫ হাজার টাকা দাবি করেন। নিছমারুনের স্বামীর ভিক্ষা করে জমানো টাকা থেকে ৩৫ হাজার টাকা তুলে দেন মেম্বার আজাদ মিয়ার হাতে। বাকি ১০ হাজার টাকা ২ মাস পর পরিশোধ করার কথা।

সেই টাকা পেয়ে মেম্বার আজাদ ২৩নং ঘরের চাবি তুলে দেন নিছমারুনের হাতে। এদিকে নিছমারুনের ভাইয়ের অসুস্থতার কারণে তিনি ঘরে তালা দিয়ে তাকে দেখতে যান। ফিরে এসে দেখেন তার ঘরের তালা ভেঙে ছালই বেগম নামক একজন বসবাস করছেন। তিনি বিষয়টি নিয়ে আজাদ মেম্বারের সঙ্গে যোগাযোগ করলে তিনি আরও ২০ হাজার টাকা দাবি করেন।

এদিকে ঘরের তালা ভেঙে ছালই বেগমকে ঘরটি দেওয়ার সময় ঘরে থাকা নিছমারুন ও তার স্বামীর ভিক্ষা করে জমানো ১১ হাজার ৩শ টাকা বাক্স ভেঙে নিয়ে গেছে বলে অভিযোগে উল্লেখ করেন। নিছমারুনের লিখিত অভিযোগের ব্যাপারে কৌলা আশ্রয়ণ প্রকল্পে গেলে ২৩ নং ঘরটি ছালই বেগমের দখলে এবং ঘরে ছালই বেগমের মেয়েকে পাওয়া যায়।

 

অভিযুক্ত মেম্বার আজাদ মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, গত নির্বাচনে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থিরা ষড়যন্ত্র করে অভিযোগ করিয়েছে। আমি ওই নারীকে চিনি না। অভিযোগ যদি তদন্তক্রমে সত্য প্রমাণিত হয় তাহলে যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব।

কাদিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহিম মিঠু বলেন, অভিযোগের ব্যাপারে কিছু জানি না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, অভিযোগের একটি অনুলিপি পেয়েছি। সহকারী কমিশনার (ভূমি) অভিযোগটি সরেজমিনে তদন্ত করবেন। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

News Title Here

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১০

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১১

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

১২

ডিগ্রি হলের ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শনে বিএম কলেজ অধ্যক্ষ, দ্রুত সংস্কারের নির্দেশনা

১৩

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৩

১৪

ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

১৫

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

১৬

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান

১৭

কাউনিয়া পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

১৮

অপরিবর্তিত থাকছে বরিশাল সিটির অটো ভাড়া

১৯

বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত যুবদল নেতা ওয়াসিম মৃধা গ্রেফতার, বাদীর দাবি—‘মামলায় তার নাম দিইনি’

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading