ডেস্ক রিপোর্ট
১১ জুলাই ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোটা আন্দোলন: শুক্রবার দেশের সব ক্যাম্পাসে মিছিল-সমাবেশের ঘোষণা

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আগামীকাল শুক্রবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় দেশের সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নেয়ার আগে প্লাটফর্মটির ব্রিফিং থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন, হাইকোর্ট পরিপত্রকে অবৈধ ঘোষণা করা মানে এতে ত্রুটি রয়েছে। সেটিকে আবারও অবৈধ ঘোষণা করা হতে পারে। সরকারি চাকরিতে সকল গ্রেডে কোটা সংস্কার করতে হবে। ১ম ও ২য় গ্রেডের তুলনায় অন্যান্য গ্রেডে আরও বেশি মানুষ চাকরি করে। শুধুমাত্র প্রতিবন্ধী ও পাহাড়ের নৃগোষ্ঠীদের ক্ষেত্রে যৌক্তিক কোটা থাকা উচিত। কোটার যৌক্তিক সংস্কারের মাধ্যমে এই সমস্যাকে চিরদিনের জন্য বিদায় দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, অতি উৎসাহী যেসব পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে তাদের বিচারের আওতায় আনতে হবে। এছাড়া, গণমাধ্যমকর্মীদের ওপর হামলায় জড়িতদেরও বিচারের আওতায় আনতে হবে।

অপর সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, কোটা সরকারের নীতির বিষয়। এই সমস্যার চূড়ান্ত সমাধান চাই। হাইকোর্টের সাথে আন্দোলনের কোনো সম্পর্ক নেই। সরকারের তাদের কাজ আদালতের দিকে ঠেলে দিচ্ছে। এ সময় জরুরি অধিবেশন ডেকে সংসদে কোটা আইন পাশ করার দাবিও জানান তিনি। বলেন, এই আইন পাশ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

News Title Here

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১০

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১১

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

১২

ডিগ্রি হলের ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শনে বিএম কলেজ অধ্যক্ষ, দ্রুত সংস্কারের নির্দেশনা

১৩

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৩

১৪

ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

১৫

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

১৬

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান

১৭

কাউনিয়া পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

১৮

অপরিবর্তিত থাকছে বরিশাল সিটির অটো ভাড়া

১৯

বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত যুবদল নেতা ওয়াসিম মৃধা গ্রেফতার, বাদীর দাবি—‘মামলায় তার নাম দিইনি’

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading