ডেস্ক রিপোর্ট
৩১ জানুয়ারী ২০২৪, ৬:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চার পণ্যের শুল্ক কমাতে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব

চিনিতে ৩০ ও ভোজ্যতেলে ১৫ থেকে ৫ ভাগ অতিরিক্ত শুল্ক কমাতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) প্রস্তাব দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শুল্ক কমাতে এনবিআর দ্রুত ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

বুধবার (৩১ জানুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এই প্রস্তাবের বিষয়ে জানান তিনি।

আহসানুল ইসলাম টিটু বলেন, চারটি পণ্যের শুল্ক কমাতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সেগুলো হলো– চিনি, ভোজ্যতেল, খেজুর ও চাল। এ বিষয়ে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী বলেন, চালের বাজার, মজুদ ও বিপণনের দায়িত্ব খাদ্য অধিদফতরের।

তিনি জানান, রমজানের জন্য প্রয়োজনীয় পণ্যের মজুদ রয়েছে। সরবরাহ ঠিক রাখতে ৫০ হাজার টন পেঁয়াজ ও এক লাখ টন চিনি আমদানির প্রস্তাব দেয়া হয়েছে ভারত সরকারকে।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, প্রয়োজনীয় পণ্যের মজুদ থাকায় কেউ কারসাজি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সরবরাহ পর্যায়সহ কোন কোন জায়গায় দাম বাড়ছে, তা খতিয়ে দেখবে ভোক্তা অধিকার অধিদফতর। যত বড় গ্রুপ ও কোম্পানিই হোক, দামে কারসাজি হলে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

News Title Here

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১০

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১১

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

১২

ডিগ্রি হলের ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শনে বিএম কলেজ অধ্যক্ষ, দ্রুত সংস্কারের নির্দেশনা

১৩

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৩

১৪

ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

১৫

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

১৬

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান

১৭

কাউনিয়া পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

১৮

অপরিবর্তিত থাকছে বরিশাল সিটির অটো ভাড়া

১৯

বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত যুবদল নেতা ওয়াসিম মৃধা গ্রেফতার, বাদীর দাবি—‘মামলায় তার নাম দিইনি’

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading