তানজীল ইসলাম শুভ, বিএম কলেজ।
৩ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিগ্রি হলের ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শনে বিএম কলেজ অধ্যক্ষ, দ্রুত সংস্কারের নির্দেশনা

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ডিগ্রি হলের পলেস্তারা খসে পড়া ঝুঁকিপূর্ণ ভবন সরেজমিনে পরিদর্শন করেছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী জনাব মামুন এবং হলের তত্ত্বাবধায়ক জনাব আসাদুজ্জামান।

এ সময় অধ্যক্ষ ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেন। পাশাপাশি কলেজের অভ্যন্তরীণ রাস্তাঘাটের বর্তমান অবস্থা ও সংস্কারের প্রয়োজনীয়তা নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। অবকাঠামোগত উন্নয়ন এবং চলাচল উপযোগী পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এর আগে গত বুধবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার সময় মহাত্মা অশ্বিনী কুমার ডিগ্রি হলের ডি-ব্লকের ১২৫ নম্বর রুমে টেবিলে অধ্যয়নরত অবস্থায়, ওই রুমের মাস্টার্স ২০২৩-২৪ সেশনের ব্যবস্থাপনা বিভাগের আবাসিক শিক্ষার্থী আরিফুল ইসলামের পড়ার টেবিলের ওপর থেকে ছাদের পলেস্তারার বড় একটি অংশ খসে পড়ে। এতে অল্পের জন্য বেঁচে যান আরিফুল।

কলেজ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের নিরাপদ ও উন্নত আবাসিক পরিবেশ নিশ্চিত করতে ভবন সংস্কার এবং রাস্তাঘাট উন্নয়নের বিষয়গুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১১

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

১২

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

১৩

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

১৫

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

১৭

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১৮

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১৯

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading