নিজস্ব প্রতিনিধি, বরিশাল।
৯ মে ২০২৫, ৬:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার

নানা নাটকীয়তার পর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিলকে গ্রেপ্তার দেখিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতকে মেহেন্দীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এরপূর্বে বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে শাকিলকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। তার (শাকিল) বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। সূত্রমতে, বরিশাল নগরীর চর বাজার এলাকা থেকে বৃহস্পতিবার (৮ মে) সকালে মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিলকে ৮/১০ জন ছাত্রদল কর্মী অপহরণ করে। পরবর্তীতে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবী করেন ওইসব ছাত্রদল কর্মীরা।

বিষয়টি শাকিল তার ভাইকে মোবাইল ফোনে জানালে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চান। এরপর নগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মো. ছগির হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে অপহৃত শাকিলকে উদ্ধারসহ অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে তিন ছাত্রদল কর্মীকে আটক করা হয়। আটক ছাত্রদল কর্মীদের ওইদিন দুপুরে কোতয়ালি মডেল থানায় সোর্পদ করা হলেও রহস্যজনক কারণে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিলকে ছেড়ে দেওয়া হয়েছিলো।

সূত্রে আরও জানা গেছে, গত ৫ আগস্টের পর মেহেন্দীগঞ্জ থানার একাধিক মামলার পলাতক আসামি মোস্তাফজিুর রহমান শাকিলকে ছেড়ে দেওয়ার ব্যাপারে গোটা নগরীজুড়ে সমালোচনা শুরু হয়। একপর্যায়ে ওইদিন রাত সাড়ে নয়টার দিকে ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১১

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

১২

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

১৩

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

১৫

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

১৭

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১৮

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১৯

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading