আকাশ, ঝালকাঠি প্রতিনিধি
৬ জুন ২০২৬, ১১:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন নেতৃত্বে সুজনের ঝালকাঠি জেলা কমিটি, সভাপতি ফরহাদ সম্পাদক ইসমাঈল


সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত জেলা কমিটি গঠন ও পরিকল্পনা সভার প্রথম অধিবেশনে কেন্দ্রীয় কমিটির তত্ত্বাবধানে ১৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক ইলিয়াস সিকদার ফরহাদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাংবাদিক ইসমাঈল মুসাফির।
পরে দুপুর ১২টায় অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে জেলা, উপজেলা ও পৌরসভা কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। একই সঙ্গে দ্রুত উপজেলা ও পৌর কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন আককাস সিকদার। এছাড়া সুজনের বিভিন্ন উপজেলা ও পৌরসভা কমিটির সভাপতি-সম্পাদকসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইসমাঈল মুসাফিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজনের ঝালকাঠি সদর উপজেলা সভাপতি জাহাঙ্গীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে দিলীপ কুমার সরকার বলেন, সম্পূর্ণ দলীয় রাজনীতিমুক্ত ব্যক্তিদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে গৃহীত বার্ষিক পরিকল্পনাগুলো জেলা ও তৃণমূল পর্যায়ের কমিটিগুলো বাস্তবায়নের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৮ অক্টোবর সুজনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক ড. বদিউল আলম মজুমদার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে ঝালকাঠি জেলা কমিটি স্থগিত করা হয়েছিল। দীর্ঘ বিরতির পর নতুন এই জেলা কমিটি গঠন করা হলো।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

১০

ডিগ্রি হলের ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শনে বিএম কলেজ অধ্যক্ষ, দ্রুত সংস্কারের নির্দেশনা

১১

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৩

১২

ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

১৩

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

১৪

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান

১৫

কাউনিয়া পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

১৬

অপরিবর্তিত থাকছে বরিশাল সিটির অটো ভাড়া

১৭

বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত যুবদল নেতা ওয়াসিম মৃধা গ্রেফতার, বাদীর দাবি—‘মামলায় তার নাম দিইনি’

১৮

১৯

বাড়তি অটো ভাড়ার বিরুদ্ধে মাঠে বিএম কলেজের শিক্ষার্থীরা

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading