ডেস্ক রিপোর্ট
১১ অক্টোবর ২০২৪, ১০:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পূজামন্ডপে নজরদারিতে ববি ছাত্রদল

পূজা মন্ডপে নজরদারিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা কর্মীরা।আজ শুক্রবার রাতে (১১ অক্টোবর) বরিশালের শ্রী শ্রী শংকর মাঠ পূজা মন্ডপে সার্বিক খোঁজ খবর নেন তারা।কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক জান্নাতুল নওরীন ঊর্মির তত্ত্বাবধানে এ নিরাপত্তার দায়িত্ব পালন করা হয়।নিরাপত্তার পাশাপাশি তাদের সার্বিক খোঁজখবর ও নজরদারি রাখেন তারা (ছাত্রদল)।

 

এসময় নওরীন উর্মি বলেন, ধর্মীয় উৎসব সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করে। জুলাই আন্দোলন অনুপ্রেরণা সফল করতে হলে সাধারণ জনগনের ঐক্যবদ্ধ ভাবে সকলের ধর্মীয় চেতনার প্রতি সম্মান, ধর্মীয় উৎসবের মাহাত্ম্য ও নৈতিক শিক্ষা ব্যক্তি জীবনে প্রতিফলন হওয়া জরুরি।

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্মী আজমাইন সাকিব বলেন, ‘ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার।’ এই বাণীকে সামনে রেখে, তারেক রহমানের নির্দেশে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল সর্বদা ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করার জন্য কাজ করে চলেছে।

আমরা লক্ষ্য করেছি যে, সাম্প্রতিক সময়ে ধর্মকে কেন্দ্র করে দেশের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি অস্থির করার চক্রান্ত চলছে। কোনো বিশেষ গোষ্ঠী এই ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায়। এই অপচেষ্টাকে প্রতিহত করতে আমরা সবসময় মাঠে সজাগ রয়েছি। দলমত নির্বিশেষে সবার ধর্ম পালনের অধিকার রক্ষা করা আমাদের দায়িত্ব। বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল এই অধিকার রক্ষার জন্য সর্বদা প্রস্তুত।

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাহমুদ ইমরান অভিমত ব্যক্ত করেন, বাংলাদেশ হবে দল, মত, বর্ণ, ধর্ম, শ্রেণি, নারী, পুরুষ পরিচয়কে উহ্য করে সম্মিলিত একটি অসাম্প্রদায়িক জাতির দেশ,যে দেশ সবার পরিচয় হবে আমরা সবাই বাংলাদেশি। অনন্য এক স্বকীয়তায় উজ্জ্বল হয়ে থাকবে সারা বিশ্বের মাঝে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মেনে শ্রী শ্রী শংকর মাঠ পূজা মন্ডপে আমরা আছি শান্তির শান্তির বার্তা নিয়ে ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলের পাশে, সকলের নিরাপত্তা রক্ষার্থে।

আরো উপস্থিত ছিলেন মেহেরাব হোসেন,আজমাইন সাকিব,ইরফান তুহিন,ওয়াহিদুর নবী, সাজ্জাদ হোসেন,হাবিবুর রহমান, আওয়াল মিয়া ও মোহাম্মদ রোহান প্রমুখ।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

১০

ডিগ্রি হলের ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শনে বিএম কলেজ অধ্যক্ষ, দ্রুত সংস্কারের নির্দেশনা

১১

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৩

১২

ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

১৩

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

১৪

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান

১৫

কাউনিয়া পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

১৬

অপরিবর্তিত থাকছে বরিশাল সিটির অটো ভাড়া

১৭

বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত যুবদল নেতা ওয়াসিম মৃধা গ্রেফতার, বাদীর দাবি—‘মামলায় তার নাম দিইনি’

১৮

১৯

বাড়তি অটো ভাড়ার বিরুদ্ধে মাঠে বিএম কলেজের শিক্ষার্থীরা

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading