আবু উবাইদা, ববি প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফ্যাসিস্ট শিক্ষকদের পুনর্বাসন ঠেকাতে ববি শিক্ষার্থীদের উপাচার্য বরাবর খোলা চিঠি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে(ববি) চরম সেশনজট ও শিক্ষক সংকট থাকা সত্ত্বেও ৫১টি শূন্য পদের বিপরীতে মাত্র ১০ জন প্রভাষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে, যা একাডেমিক চাহিদার তুলনায় যৎসামান্য। অথচ অভিযোগ উঠেছে, প্রশাসন একাডেমিক সংকট সমাধানের বদলে জুলাই-আগস্ট আন্দোলনে বিরোধিতাকারী বিতর্কিত শিক্ষকদের অধ্যাপক পদে পদোন্নতি দেওয়ার প্রক্রিয়ায় মনোযোগ দিয়েছে।

আর এমন বিতর্কিত পদোন্নতি প্রক্রিয়া বন্ধ করে এবং দ্রুত সময়ের মধ্যে বাকি ৪১টি শূন্য পদে প্রভাষক নিয়োগের দাবিতে মঙ্গলবার উপাচার্য বরাবর জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে খোলা চিঠি দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিবাদ বিরোধী মঞ্চের ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ আবেদন পত্রে স্বাক্ষর করেছেন মো. মাইনুল ইসলাম, এস. এম. ওয়াহিদুর রহমান, মো. শরীফ উল্লাহ, রবিউল ইসলাম ও মোস্তফা শাহরিয়ার।

শিক্ষার্থীদের দাবি, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, সমাজকর্ম বিভাগের মতো তীব্র শিক্ষক সংকটে জর্জরিত বিভাগ থাকা সত্ত্বেও ‘ফ্যাসিস্ট শিক্ষকদের’ পুনর্বাসন করতে বেছে বেছে কয়েকটি বিভাগের মাত্র ১০ জন প্রভাষকের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, যেন দ্রুত সময়ের মধ্যে ওই সকল বিভাগের চিহ্নিত আওয়ামী “দোসর” শিক্ষকদের পদোন্নতি দেওয়া যায়। যারা জুলাই-আগস্ট আন্দোলনে সরাসরি শেখ হাসিনার পক্ষ নিয়ে শিক্ষার্থীদের বিরোধিতা করেছিলেন।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ৯০তম সিন্ডিকেট সভায় জুলাই-আগস্ট আন্দোলনের বিরোধী ব্যক্তিদের পুনর্বাসনের উদ্দেশ্যে এ পদোন্নতি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

উপাচার্য বরাবর দেওয়া ওই খোলা চিঠিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, “শিক্ষার্থীদের চাওয়ার প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন বিন্দুমাত্র ভ্রূক্ষেপ করেনি, বরং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে তাদেরকে (ফ্যাসিস্ট শিক্ষক) পদায়নের মাধ্যমে বরাবরই পুরস্কৃত করা হয়েছে। যেটা জুলাই-আগস্ট শহীদদের আত্মত্যাগের প্রতি অবমাননার শামিল। আমরা এই বিষয়ে প্রশাসনের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা চাচ্ছি।”

তারা আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট সমাধান না করে এবং জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনের বিরোধীতাকারী ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত না করে বরং তাদের পক্ষাবলম্বনের মাধ্যমে প্রশাসন শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান করায় আমরা শঙ্কিত। অতিসত্বর এই কার্যক্রম বন্ধের আহ্বান জানাচ্ছি।”

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১১

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

১২

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

১৩

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

১৫

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

১৭

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১৮

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১৯

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading