ডেস্ক রিপোর্ট
২৬ এপ্রিল ২০২৪, ৭:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বড় জয়ে শিরোপার আরও কাছে সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে ফিল ফোডেনের জোড়া গোলে ব্রাইটনকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলে ব্যবধান ১ পয়েন্টে কমিয়ে এনেছে সিটিজেনরা। অর্থাৎ দুদলই যদি বাকি ম্যাচগুলোতে জয় পায়, শিরোপা যাবে গার্দিওলার ঘরে।

স্বাগতিকদের মাঠে প্রথমার্ধেই তিন গোলের লিড নিয়ে ব্রাইটনকে চেপে ধরে ম্যানচেস্টার সিটি। যার শুরুটা করেছিলেন কেভিন ডি ব্রুইনা। ১৭ মিনিটে কাইল ওয়াকারের ক্রসে ডাইভিং হেডে বল জালে জড়িয়ে সিটিজেনদের এগিয়ে দেন এই বেলজিয়ান তারকা। এরপর খেলার ২৬ ও ৩৪ মিনিটে ফিল ফোডেনের জোড়া গোলে ৩-০তে লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে অতিথিরা।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে পেপ গার্দিওলার শিষ্যরা। ৬২ মিনিটে স্কোরলাইন ৪-০ করেন আর্জেন্টাইন হুলিয়ান আলভারেজ। বাকি সময়ে আরও কিছু সুযোগ পেলেও তা থেকে গোল আদায়ে ব্যর্থ হয় সফরকারিরা। শেষ পর্যন্ত বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।

এই জয়ে ৩৩ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে রয়েছে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ বেশি খেলে এক পয়েন্টে এগিয়ে শীর্ষে অবস্থান গানারদের। সমান ম্যাচ খেলে ৭৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়তে অবস্থান করছে লিভারপুল।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্যানেল চেয়ারম্যানকে ঘিরে বিভ্রান্তিকর প্রচার, যা জানাল ইউনিয়ন পরিষদ

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান

কাউনিয়া পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

অপরিবর্তিত থাকছে বরিশাল সিটির অটো ভাড়া

বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত যুবদল নেতা ওয়াসিম মৃধা গ্রেফতার, বাদীর দাবি—‘মামলায় তার নাম দিইনি’

বাড়তি অটো ভাড়ার বিরুদ্ধে মাঠে বিএম কলেজের শিক্ষার্থীরা

ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু

মুসলিম ফুটবলারদের জন্য যে সিদ্ধান্ত নিল ফিফা

১০

বাউফলে সাংবাদিককে মারধর ও মেরে ফেলার হুমকি

১১

প্রস্তাবিত বাজেটে বরিশাল বিভাগকে চরমভাবে বঞ্চিত করা হয়েছে

১২

হিজলায় মেঘনা নদীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

১৩

ঝালকাঠির মিলন হত্যা: ২ পলাতক আসামি গ্রেপ্তার

১৪

পরিবেশ দূষণকারী বরিশালের সেই কারখানা সপ্তাহখানেকের মধ্যে বন্ধের দাবি

১৫

সরকারি ব্রজমোহন কলেজে ‘উত্তরণ’ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ অনুষ্ঠিত ‎

১৬

পটুয়াখালীতে সাড়ে ৭ হাজার পিসইয়াবাসহ মাদক কারবারি আটক

১৭

বরিশালে পত্রিকা অফিসে দুঃসাহসিক চুরি, থানায় অভিযোগ

১৮

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার

১৯

বরিশালে প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহ/ত্যা

২০