ডেস্ক রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৪, ১০:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ববিতে “অস্থির জুনিয়র রম্য” বিতর্ক অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি কতৃক ভিন্নধর্মী রম্য বিতর্ক অস্থির জুনিয়র বিতর্ক আয়োজিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এ রম্য বিতর্কের আয়োজন করা হয়।

এ সময় বিতার্কিক হিসাবে ছিলেন তৈলাক্ত জুনিয়র, আতেন জুনিয়র, হবু সিআর জুনিয়র, সুন্দরি জুনিয়র, প্রেমিক জুনিয়র, ছ্যাকা খাওয়া জুনিয়র, সাংগঠনিক জুনিয়র, বরিশাইল্লা জুনিয়র, গ্রামের চাচাতো ভাই, লিডার জুনিয়র।

ছ্যাকা খাওয়া জুনিয়র নাফিস আহমেদ তার চরিত্র বর্ণানায় খেয়েছেন একাধিক ছ্যাকা। তবে তিনি থেমে যাননি প্রতিবারই প্রেমের প্রস্তাব নিয়ে হাজির হয়েছেন নতুন রুপে। তার শিকারে বাদ যায়নি সিনিয়র আপুও।

রাকিব আহমেদ ও নুসরাত জাহান রানীর সঞ্চালনায় ও বিইউডিএস’র সভাপতি মো. বাপ্পী শিকদারের সভাপতিত্বে এ আয়োজনে উপস্থিত ছিলেন বিইউডিএস’র চীফ মডারেটর সহযোগী অধ্যাপক মোহাম্মদ তানভীর কায়সার এবং মডারেটর, সহযোগী অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন।

বিইউডিএস’র চীফ মডারেটর সহযোগী অধ্যাপক মোহাম্মদ তানভীর কায়সার বলেন, সিনিয়রদের ও জুনিয়রদের নিয়ে এ বিতর্কের মাধ্যমে আমরা যেমন আনন্দ পাবো, তেমনি আমাদের অব্যক্ত কথাগুলো এখানে উঠে আসবে। হয়তো সেগুলো থেকে আমরা কিছু শিখতে পারবো এবং সেগুলো নিয়ে কাজ করতে পারবো। এ ধরণের আয়োজন যেন বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আরো বেশি করতে পারে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ যেন আরো বৃদ্ধি পায় সেই আশা ব্যাক্ত করছি।

আয়োজন সম্পর্কে বিইউডিএস’র সাধারণ সম্পাদক মেহেদি হাসান সোহাগ বলেন, নবীনদের আগমনের আমরা ক্যাম্পাসে নানান চরিত্রের জুনিয়র দেখতে পাই, সেগুলোকে চরিত্রায়ণ করে সকলকে আনন্দ দিতে আমাদের আজকের আয়োজন। আমাদের মূল উদ্দেশ্য এর মাধ্যমে শিক্ষার্থীদের বিতর্কের প্রতি আগ্রহী করে তোলা।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

News Title Here

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১০

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১১

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

১২

ডিগ্রি হলের ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শনে বিএম কলেজ অধ্যক্ষ, দ্রুত সংস্কারের নির্দেশনা

১৩

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৩

১৪

ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

১৫

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

১৬

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান

১৭

কাউনিয়া পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

১৮

অপরিবর্তিত থাকছে বরিশাল সিটির অটো ভাড়া

১৯

বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত যুবদল নেতা ওয়াসিম মৃধা গ্রেফতার, বাদীর দাবি—‘মামলায় তার নাম দিইনি’

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading