আবু উবাইদা, ববি প্রতিনিধি
২১ অগাস্ট ২০২৫, ১১:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ববিতে ইসলামী ছাত্রী সংস্থার আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প

বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখার উদ্যোগে ক্যাম্পাসে এক দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৯:৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে একটি অস্থায়ী বুথে এই সেবা কার্যক্রম চলে।

এই মেডিকেল ক্যাম্পে নারী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্যসেবা দেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: ফ্রি মেডিসিন প্রদান, রক্তচাপ ও ব্লাড সুগার পরীক্ষা, বিএমআই (ওজন ও উচ্চতা) পরিমাপ, ব্লাড গ্রুপ নির্ণয়, এবং গাইনি সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান ও পরামর্শ। এছাড়া, অনিয়মিত মাসিক, পিরিয়ডের ব্যথা, হরমোন সমস্যা, হোয়াইট ডিসচার্জ ইনফেকশন, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ও ইমার্জেন্সি পিল সম্পর্কে সঠিক তথ্য প্রদান এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক কাউন্সেলিং সেবাও দেওয়া হয়।

ডা. ফরিদা বেগম, ডা. সানজিদা ইসলাম এবং ডা. মিতানূর রহমান দিনভর অসংখ্য শিক্ষার্থীকে চিকিৎসা সেবা দেন। তাদের এই ভিন্নধর্মী আয়োজনের প্রশংসা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সেবা গ্রহণকারী শিক্ষার্থী লিজা আক্তার বলেন, “অন্যান্য রাজনৈতিক সংগঠনের মতো বিব্রতকর কাজ দিয়ে শুরু না করে ছাত্রী সংস্থা মেডিকেল সেবার মতো দারুণ একটি কাজের মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করেছে। আমরা চাই ভবিষ্যতে তাদের এমন কার্যক্রমের ধারা অব্যাহত থাকুক।”

আরেক শিক্ষার্থী সাইমা চৈতী বলেন, “

সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই। এটি মেয়েদের জন্য বিশেষ সেবা। অনেক সময় মেডিকেল দূরে হওয়ায় সেখানে যাওয়া হয় না। কিন্তু ইসলামী ছাত্রী সংস্থা ক্যাম্পাসের ভেতরেই সেবা দেওয়ায় আমরা অনেক খুশি এবং উপকৃত হয়েছি। আমি সুগার, ওজন ও ব্লাড প্রেসার পরীক্ষা করিয়েছি। এমন ভালো কাজ তাদের হাত ধরে আরও হোক। আমার বিশ্বাস, আমাদের সাড়া পেয়ে তারাও সন্তুষ্ট হয়েছে।”

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

১১

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

১২

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

১৩

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১৪

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১৫

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

১৬

ডিগ্রি হলের ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শনে বিএম কলেজ অধ্যক্ষ, দ্রুত সংস্কারের নির্দেশনা

১৭

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৩

১৮

ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

১৯

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading