আবু উবাইদা, ববি প্রতিনিধি।
২৫ এপ্রিল ২০২৫, ৩:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ববিতে গুচ্ছ “সি” ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষা।

শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২(বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাস্মদ মোস্তফা কামাল) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ৮৭৬ জন পরিক্ষার্থীর মধ্যে উপস্থিতির হার ৯৬.৭% বিষয়টি নিশ্চিত করেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানভীর কায়ছার।

বিএনসিসির নেতৃত্বে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে মূল ফটক দিয়ে সারিবদ্ধভাবে হলে প্রবেশ করানো হয়। পরীক্ষা চলাকালে হলগুলো পরিদর্শন করেন বিশ্ববিদালয়ের উপাচার্য অধ্যাপক ড.শূচিতা শরমিন , উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী , কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ মামুন অর রসিদ , প্রক্টর সহকারী অধ্যাপক ড. সোনিয়া খান সনি, নিরাপত্তা কর্মী ও সাংবাদিকবৃন্দ সহ অন্যরা।

কক্ষ পরিদর্শন করা শেষে সংবাদ সম্মেলন করে উপাচার্য বলেন, শিক্ষার্থীরা মোটামুটি ভালোভাবেই পরীক্ষা দিচ্ছে। তাদের যেকোনো প্রয়োজনে প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল, ফায়ার সার্ভিসসহ জরুরী সকল বিষয়। সকল ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয়কে নিরাপত্তার চাদরে মুড়িয়ে রাখা হয়েছে তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ বা কোনো অসংগতি চোখে পড়েনি।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তার কাজে নিয়োজিত ছিল বরিশাল বিভাগীয় পুলিশ ফোর্স, র‍্যাব, গোয়েন্দা সংস্থা, ট্রাফিক পুলিশ এছাড়াও শিক্ষার্থীদের সহযোগিতায় সার্বক্ষণিক নিয়োজিত ছিল বিএনসিসি ও রোভার স্কাউটস গ্রুপের সদস্যরা এবং যেকোনো ধরনের অপরাধ দমনে মনিটরিংয়ে ছিলেন ভ্রাম্যমান আদালত।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও রাজনেতিক ছাত্র সংগঠনের পক্ষ থেকে অভিভাবকদের বিশ্রামের জন্য অভিভাবক কর্নার থেকে বিশুদ্ধ পানি সরবরাহ, মেডিকেল সেবা প্রদান ও পরিবহন কার্যক্রম ছিলো চোখে পড়ার মতো।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

News Title Here

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১০

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১১

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

১২

ডিগ্রি হলের ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শনে বিএম কলেজ অধ্যক্ষ, দ্রুত সংস্কারের নির্দেশনা

১৩

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৩

১৪

ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

১৫

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

১৬

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান

১৭

কাউনিয়া পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

১৮

অপরিবর্তিত থাকছে বরিশাল সিটির অটো ভাড়া

১৯

বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত যুবদল নেতা ওয়াসিম মৃধা গ্রেফতার, বাদীর দাবি—‘মামলায় তার নাম দিইনি’

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading