ববি সংবাদদাতা
১৫ এপ্রিল ২০২৬, ১১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ববি ছাত্রদলের নববর্ষ উদযাপন: ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

বরিশাল বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ বুধবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে গতকাল বৈশাখের প্রথম দিনে বিভিন্ন গ্রামীণ খেলার আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আয়োজিত প্রতিযোগিতার মধ্যে ছিল: হাঁড়ি ভাঙ্গা, হাঁস ধরা, মোরগ লড়াই। এসব ইভেন্টে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সাথে অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিজয়ীরা হলেন: হাঁড়ি ভাঙ্গা খেলায় জিহাদ খলিফা, আমিনা আক্তার তৌফিক ও ফয়সাল হাসান। মোরগ লড়াইতে ইমন, সাদ্দাম, ও ইব্রাহিম। হাঁস ধরা খেলায় উজ্জ্বল।

বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নির্বাচিত সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ববি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আহ্বায়ক আব্দুল আলীম বাছীর। এছাড়াও উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শান্ত ও সাংগঠনিক সম্পাদক মিজান।

সভাপতির বক্তব্যে মোশাররফ হোসেন বলেন:”বরিশাল বিশ্ববিদ্যালয়কে অতীতে ফ্যাসিবাদের আখড়া হিসেবে গড়ে তোলা হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে ববি ছাত্রদল এই ক্যাম্পাস থেকে ফ্যাসিবাদের অবশিষ্টাংশ নির্মূল করতে কাজ করে যাবে। জুলাই বিপ্লবে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বীরত্বগাথা ইতিহাসে যথাযথভাবে হাইলাইট করা হয়নি; আমাদের সেই ইতিহাস রক্ষায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।”

তিনি আরও সতর্ক করে বলেন, কিছু দুষ্কৃতকারী বিএনপি ও ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। অনুষ্ঠান সফল করায় তিনি সাধারণ শিক্ষার্থী ও নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১১

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

১২

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

১৩

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

১৫

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

১৭

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১৮

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১৯

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading