আবু উবাইদা, ববি প্রতিনিধি
৪ ডিসেম্বর ২০২৫, ৮:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ববি ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ সংস্থার নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ সংস্থার উদ্যোগে এক বর্ণিল নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে এই জমকালো আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানটি পবিত্র গীতা ও কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর অতিথিদের ও নবীনদের ফুল দিয়ে বরণ এবং জেলা ব্র্যান্ডিং-এর মাধ্যমে শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও ছিল প্রবীণদের স্মৃতিচারণ, প্রীতিভোজ ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মোঃ মোজাম্মেল হক এবং সঞ্চালনা করেন সাদিয়া খানম ও মোঃ আবির আহমেদ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক ডক্টর মোঃ সাখাওয়াত হোসেন। কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মুনতাহিনা মিতু। সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক নাহিদা সুলতানা।

ডক্টর মোঃ সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক দূর থেকে এই বরিশাল এসেছি, এখান থেকেই আমাদের আগামী দিনের পথ চলতে হবে। আপনাদের যেকোনো সমস্যা নিয়ে আমার কাছে আসবেন। আমি আপনাদের পাশে থাকব। আশা করি এই অ্যাসোসিয়েশন আরও অনেক দূর পর্যন্ত যাবে।”

অনুষ্ঠানটির আহ্বায়ক মোঃ সাব্বির হোসেন জানান, “আমরা এই সুন্দর আয়োজনের জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে আরও ভালো অনুষ্ঠান আয়োজন করব। আমরা খুব শীঘ্রই একটি ক্যারিয়ার বিষয়ক সেমিনার করার পরিকল্পনা করছি।”

সমাপনী বক্তব্যে সংস্থার সভাপতি মোঃ মোজাম্মেল হক বলেন, “আমি সবার কাছে কৃতজ্ঞ, যারা এই অনুষ্ঠানে এসেছেন, অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করার উপদেশ দিয়েছেন এবং যারা আয়োজক কমিটিতে আছেন। আশা করি আপনাদের সামনেও পাশে পাবো, সামনে আরও বড় অনুষ্ঠান করার পরিকল্পনা আছে। আমরা খুব শীঘ্রই একটি শর্ট পিচ টুর্নামেন্ট আয়োজন করব।”

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১১

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

১২

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

১৩

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

১৫

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

১৭

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১৮

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১৯

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading