নিজস্ব প্রতিনিধি
৪ এপ্রিল ২০২৫, ৮:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনার বদরখালীতে মদনটাক হত্যার ঘটনায় শপথপাঠ

বরগুনার বদরখালীর তেঁতুলবাড়িয়া গ্রামে আহত একটি মদনটাক পাখিকে জবাই করে মাংস ভাগাভাগি করে নেওয়ার ঘটনায় ছয়জনের নামে মামলা করেছে বন বিভাগ। এ ঘটনায় এলাকাবাসীর সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বন ও পরিবেশ উপদেষ্টার সহকারী একান্ত সচিব আশিকুর রহমান সমী স্থানীয়দের শপথপাঠ করিয়েছেন।

বৃহস্পতিবার (৩ মার্চ) স্থানীয়দের এ শপথপাঠ করানো হয়।

এর আগে ১০ মার্চ তেঁতুলবাড়িয়া নদীর পাড়ে আহতাবস্থায় একটি মদনটাক পাখি এসে পড়ে। স্থানীয় কয়েকজন যুবক পাখিটি নিয়ে জবাই করে মাংস ভাগ করে নেয়। খবর পেয়ে বন বিভাগ অভিযান চালিয়ে পাখিটির কিছু অংশ উদ্ধার করে এবং স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলামসহ ছয়জনের নামে মামলা দায়ের করেন।

পাখি হত্যার ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, সেজন্য আজ এলাকাবাসীর জন্য বিশেষ শপথপাঠের আয়োজন করা হয়।

বন ও পরিবেশ উপদেষ্টার সহকারী একান্ত সচিব আশিকুর রহমান সমীর উপস্থিতিতে স্থানীয়রা শপথ নেন যে, তারা বন্যপ্রাণী রক্ষা করবেন এবং তেঁতুলবাড়িয়াকে বন্যপ্রাণীর জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলবেন।

শপথে বলা হয়, আমরা অঙ্গীকার করছি যে, তেতুলবাড়িয়া গ্রাম বন্যপ্রাণীর নিরাপদ আশ্রয়স্থল হিসাবে আজকে থেকে প্রতিষ্ঠিত হলো। বন্যপ্রাণী রক্ষায় এই এলাকা দেশের মধ্যে অনন্য এক নিদর্শন হিসেবে প্রতিষ্ঠিত হলো। বন্যপ্রাণীরা এই এলাকায় নিরাপদ থাকবে। কোনোরকম শিকার, পাচার ও বন্যপ্রাণীর ক্ষতি সংক্রান্ত কোনো ধরনের কার্যক্রম এই এলাকায় আর সংগঠিত হবে না। আমরা বন্যপ্রাণী রক্ষায় দেশের মধ্যে সেরা হবো।

এ বিষয়ে বরগুনা সদর বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আখতারুজ্জামান বলেন, কিছুদিন আগে বরগুনায় একটি মদনটাক হত্যা করে মাংস ভাগাভাগি করে নেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তদের নামে থানায় একটি মামলা দায়ের করা হয়। ভবিষ্যতে যাতে ওই এলাকায় এ ধরনের আর কোনো ঘটনা না ঘটতে পারে সে লক্ষে এলাকাবাসীকে সচেতন করতে বন ও পরিবেশ উপদেষ্টার সহকারী একান্ত সচিব মহোদয় ঘটনাস্থলে উপস্থিত হয়ে শপথপাঠ করিয়েছেন।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

১১

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

১২

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

১৩

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১৪

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১৫

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

১৬

ডিগ্রি হলের ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শনে বিএম কলেজ অধ্যক্ষ, দ্রুত সংস্কারের নির্দেশনা

১৭

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৩

১৮

ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

১৯

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading