ডেস্ক রিপোর্ট
২৯ মে ২০২৫, ৯:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালের সাবেক পুলিশ কমিশনার সাইফুল সাময়িক বরখাস্ত

বরিশাল ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার ও রাজশাহীর সারদায় সংযুক্ত ডিআইজি মো. সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা গেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার (২৮ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহীর সারদায় সংযুক্ত ডিআইজি, সিএমপির সাবেক পুলিশ কমিশনার (বর্তমানে ওএসডির আদেশপ্রাপ্ত) মো. সাইফুল ইসলামকে সিএমপির চান্দগাঁও থানার মামলায় গত ১১ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন।

ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়, সাইফুল ইসলামকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর বিধান অনুযায়ী ১১ ফেব্রুয়ারি থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। গত বছরের ৪ জুলাই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে যোগ দিয়েছিলেন মো. সাইফুল ইসলাম। এর আগে, তিনি বরিশাল (বিএমপি) কমিশনার ও এমআরটি পুলিশের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

News Title Here

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১০

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১১

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

১২

ডিগ্রি হলের ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শনে বিএম কলেজ অধ্যক্ষ, দ্রুত সংস্কারের নির্দেশনা

১৩

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৩

১৪

ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

১৫

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

১৬

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান

১৭

কাউনিয়া পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

১৮

অপরিবর্তিত থাকছে বরিশাল সিটির অটো ভাড়া

১৯

বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত যুবদল নেতা ওয়াসিম মৃধা গ্রেফতার, বাদীর দাবি—‘মামলায় তার নাম দিইনি’

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading