তানজীল ইসলাম শুভ, বরিশাল।
২ মে ২০২৬, ৫:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের অর্ধশতাধিক নেতাকর্মী

বরিশালে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী। শনিবার দুপুর ১২টায় বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন।

যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করেন এনসিপি বরিশাল জেলার আহ্বায়ক আবু সাঈদ মুসা। এ সময় তিনি জানান, বিভিন্ন রাজনৈতিক দল থেকে শতাধিক নেতাকর্মী সদস্য ফরম পূরণ করে এনসিপিতে যোগ দিয়েছেন, যা দলের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি করবে।

যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, গণঅধিকার পরিষদের বাবুগঞ্জ উপজেলা সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মাসুম হাওলাদার, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি জাহিদুল ইসলাম রিয়াদ, কেদারপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিসুর রহমান খান, উজিরপুরের আজমিয়া বিশ্বাস, বশির উদ্দিন ও আবু নোমান, তরুণ সংগঠক ও সাংবাদিক তানজীল ইসলাম শুভ ও মো. রবিন, মেহেন্দিগঞ্জের মো. সুমন, মেজবাহ উদ্দিন, মাসুদ রানা, জাকারিয়া, শিফাত ও তারেক, মুলাদী ও বাকেরগঞ্জের রিয়াজুল ইসলাম রিয়াজ, বরিশাল সদরের ছাত্রনেতা মো. তামিম, তাসিন ইসলাম আলভি, রাতুল ও মো. মৃদুলসহ আরও অনেকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির জেলা সদস্য সচিব আবু সাঈদ খান ফেরদৌস, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আবেদ আহমেদ রনি, জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক নাফিসা মুসতারি, সাংগঠনিক সম্পাদক আসিফ আলী ও ইমরান হোসেন, দপ্তর সম্পাদক নাজমুল হাসান, যুগ্ম সদস্য সচিব হারুনুর রশিদ সোহাগ, মহানগর সংগঠক মোহন হোসেন, নাদিম মাহমুদ এবং সবুজ হাওলাদারসহ নেতৃবৃন্দ।

এ যোগদানকে ঘিরে এনসিপির নেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন সদস্যদের আগমনে বরিশালে দলের কার্যক্রম আরও গতিশীল হবে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

১০

ডিগ্রি হলের ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শনে বিএম কলেজ অধ্যক্ষ, দ্রুত সংস্কারের নির্দেশনা

১১

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৩

১২

ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

১৩

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

১৪

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান

১৫

কাউনিয়া পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

১৬

অপরিবর্তিত থাকছে বরিশাল সিটির অটো ভাড়া

১৭

বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত যুবদল নেতা ওয়াসিম মৃধা গ্রেফতার, বাদীর দাবি—‘মামলায় তার নাম দিইনি’

১৮

১৯

বাড়তি অটো ভাড়ার বিরুদ্ধে মাঠে বিএম কলেজের শিক্ষার্থীরা

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading