জুনায়েদ সিদ্দিকী
৪ অগাস্ট ২০২৪, ৯:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে ঝাড়ু-খুন্তি হাতে আন্দোলনে বিএম কলেজ শিক্ষার্থীরা

কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট সহিংসতায় নিহত, গণগ্রেপ্তারের প্রতিবাদ ও ৯ দফা দাবি আদায়ে বরিশাল নতুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড অবরোধ ও বিক্ষোভে ঝাড়ু- খুন্তি নিয়ে বিক্ষোভ করেছেন বিএম কলেজের শিক্ষার্থীরা। শনিবার (৩ আগস্ট) সাড়ে ১২ টার পর থেকে নতুল্লাবাদ  গোল চত্বরে জড়ো হয়ে ঢাকা- বরিশাল প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। এসময় আন্দোলনকারীদের মধ্যে কয়েকজন ঝাড়ু-খুন্তি দেখিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

বরিশালে নতুল্লাবাদের পাশাপাশি নগরীর টাউনহল, বিবির পুকুর পাড়, বিএম কলেজের মসজিদ গেট, হাতেম আলী চৌমাথা এলাকা ও বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীদের মধ্যে কেউ ঝাড়ু,কেউ রান্নার খুন্তি হাতে নিয়ে কোটা সংস্কার আন্দোলনে নিহত সকল শহীদের রক্তের প্রতিশোধ নেয়ার জন্য বিক্ষোভ করতে দেখা গেছে।

বিক্ষোভে ঝাড়ু দেখিয়ে প্রতিবাদ করার ব্যাপারে জানতে চাইলে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রেদওয়ান ইসলাম জানান, আমাদের পরিবার হাতে কলম তুলে দিয়েছে, অস্ত্র তুলে দেয়নি। সেজন্য কলম বাদ দিয়ে হাতের কাছে যা পেয়েছি, তা নিয়েই রাজপথে চলে এসেছি।

বঙ্গবন্ধু মুক্তির জন্য বলেছিলেন তোমাদের যার কাছে যা আছে তা নিয়ে ঝাপিয়ে পরো, সুতরাং আমরাও ভাইদের রক্তের প্রতিশোধ নেয়ার জন্য হাতের কাছে যা পেয়েছি তা নিয়ে স্বৈরাচারের মোকাবেলা করতে এসেছি—যুক্ত করেন এই শিক্ষার্থী।

কোটা সংস্কার আন্দোলনে দেশে এখন পর্যন্ত ২১৬ জনেরও বেশি আন্দোলনকারী এবং শিক্ষার্থীদের মৃত্যুর খবর পাওয়া গেছে। আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদের দাবি—এ ঘটনায় এখন পর্যন্ত প্রায় ২০ হাজারের মতো শিক্ষার্থী এবং আন্দোলনকারী ও সাধারণ মানুষ আহত হয়েছে।

পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্য ও সরকার সমর্থক ছাত্রলীগ এবং তাদের দলীয় নেতাকর্মীদের হামলায় এসব আহত ও নিহত হওয়ার ঘটনা ঘটেছে বলেও দাবি আন্দোলনকারীদের।

এর আগে সরকারি চাকরিতে কোটা প্রথার বাতিল চেয়ে আন্দোলনে নামে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা। এরপর আন্দোলন তীব্র হতে থাকলে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকার সমর্থকরা। এতে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ওপর হামলা এবং সহিংসতার ঘটনা ঘটে।

পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরা শিক্ষার্থীদের ওপর গুলি এবং শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে এ হতাহতের ঘটনা ঘটে। এরপর দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মামলা হয়। এসব মামলায় এখন পর্যন্ত কয়েক হাজার গ্রেপ্তারের ঘটনা ঘটেছে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

১০

ডিগ্রি হলের ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শনে বিএম কলেজ অধ্যক্ষ, দ্রুত সংস্কারের নির্দেশনা

১১

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৩

১২

ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

১৩

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

১৪

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান

১৫

কাউনিয়া পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

১৬

অপরিবর্তিত থাকছে বরিশাল সিটির অটো ভাড়া

১৭

বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত যুবদল নেতা ওয়াসিম মৃধা গ্রেফতার, বাদীর দাবি—‘মামলায় তার নাম দিইনি’

১৮

১৯

বাড়তি অটো ভাড়ার বিরুদ্ধে মাঠে বিএম কলেজের শিক্ষার্থীরা

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading