ডেস্ক রিপোর্ট
২৩ মে ২০২৪, ৮:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে ফরচুন সুজের শ্রকিদের ওপর গুলি বর্ষণ, পুলিশসহ আহত ১০

দুই মাসের বেতন বকেয়া, আট ঘণ্টার স্থানে ১২ থেকে ১৩ ঘণ্টা ডিউটি, বাৎসরিক ইনক্রিমেন্ট না দেওয়াসহ অর্ধ মাসের বেতন দেয়ায় বৃহস্পতিবার বিকেল চারটার দিকে আন্দোলনে নামেন নগরীর জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফরচুন সুজ লিমিটেডের শ্রমিকরা।

একপর্যায়ে বিক্ষুব্দ শ্রমিকার কারখানায় ইট পাটকেল নিক্ষেপ করলে কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা শ্রমিকদের ওপর ১০ রাউন্ড গুলিবর্ষণ করেছে। এতে চার শ্রমিক আহত হয়েছেন। পাশাপাশি শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান এবং পাঁচ আনসার সদস্যসহ ১০ জন আহত হয়েছেন।

বরিশাল বিসিকে অবস্থিত কারখানায় এ ঘটনা ঘটেছে। কারখানাটি বিপিএলে ফরচুন বরিশাল টিমের মালিক ও বিসিক শিল্পনগরী ব্যবসায়ী সমিতির সভাপতি মিজানুর রহমানের।

আন্দোলনকারী শ্রমিক নিপা হালদার বলেন, কোম্পানী কথা দিয়েছিল প্রতিমাসের ৮ তারিখের মধ্যে বেতন পরিশোধ করা হবে। কিন্ত তা না দিয়ে এক মাসের বেতন পরের মাসের ২৫ তারিখেরও পরে দিতে থাকে। এতে করে আমাদের ফরচুন সুজের কাছে দুই মাসের বেতন বকেয়া পরে।

আজকে সেই বেতন চাইতে গেলে কোম্পানীর প্রতিনিধিরা দুই মাসের বেতন না দিয়ে ১৫ দিনের বেতন দিতে রাজি হন। এতে কিছু শ্রমিক কারখানা থেকে বের হয়ে গেলে তাদের আনসার ক্যাম্পে ধরে এনে মারধর করা হয়। একপর্যায়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে আনসার সদস্যরা গুলিবর্ষণ করে।

অপর আন্দোলনকারী ইউনুস মিয়া বলেন, আনসার সদস্যদের ছোড়া গুলিতে তাদের চারজন শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ শ্রমিক তামিম হোসেন, আরাফাত, মেহেদী হাসান ও রাফসানকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, শ্রমিকদের যখন মারধর করে তখন ফরচুন সুজের মালিক মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত
ছিলেন। তার নির্দেশেই আনসার সদস্যরা শ্রমিকদের ওপর গুলিবর্ষণ করেছে।

আরেক আন্দোলনকারী শ্রমিক নাসরিন আক্তার বলেন, বেতন চেয়েছি। বেতন দিবেন না, ভালো কথা। আমার শ্রমিক ভাইদের মারবে কেন? এই খবর শুনে আমরা সবাই জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেছি। তখন পরিস্থিতি উত্যপ্ত হয়ে উঠলে শ্রমিকরা কারখানায় ইট মেরে জানালার গ্লাস ভাঙচুর করেছে।

আনসার সদস্য ইউসুফ আলী বলেন, শ্রমিকরা বেতন পাবেন। তারা আন্দোলনে নেমে প্রথমেই এসে আমাদের আনসার সদস্যদের ক্যাম্পে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে আমরা উপরের নির্দেশে ১০ রাউন্ড গুলিবর্ষণ করেছি। তবে এতে কেউ হতাহত হয়েছেন কিনা জানা নেই। তবে শ্রমিকদের ছোঁড়া ইটপাটকেলে আমাদের পাঁচজন
আনসার সদস্য আহত হয়েছেন। পাশাপাশি শ্রমিকরা বিসিকে থাকা কমপক্ষে ১০টি নবাহন ভাঙচুর করেছে।

বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে গিয়ে ইটের আঘাতে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান আহত হয়েছেন। তারপরেও জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

খবর পেয়ে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ ফারুক হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, পুলিশ পুরো পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছেন। বর্তমানে ফরচুনসহ আশেপাশের তিনটি কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সবশেষ অতিরিক্ত জেলা প্রশাসক মনদীপ ঘরাই ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের ছয় সদস্যর দল নিয়ে সমস্যা সমাধানের জন্য কারখানার কর্মকর্তাদের সাথে আলোচনায় বসেছেন।

উল্লেখ্য, মিজানুর রহমান নামের এই ব্যবসায়ীর হাতে ধরে বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) চ্যাম্পিয়ান হয়েছে “ফরচুন বরিশাল” নামের ক্রিকেট টিম। তার পরিচালিত কোম্পানিতে প্রায় সাড়ে তিন হাজার কর্মকর্তা-কর্মচারী রয়েছে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

News Title Here

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১০

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১১

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

১২

ডিগ্রি হলের ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শনে বিএম কলেজ অধ্যক্ষ, দ্রুত সংস্কারের নির্দেশনা

১৩

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৩

১৪

ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

১৫

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

১৬

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান

১৭

কাউনিয়া পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

১৮

অপরিবর্তিত থাকছে বরিশাল সিটির অটো ভাড়া

১৯

বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত যুবদল নেতা ওয়াসিম মৃধা গ্রেফতার, বাদীর দাবি—‘মামলায় তার নাম দিইনি’

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading