Junaed siddiki
২৮ মার্চ ২০২৪, ৪:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার প্লানিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের উদ্যোগে ‘Integrating Career Planning and Personal Development for Students’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভিডিও কনফারেন্স রুমে বেলা সাড়ে ১১ টার দিকে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এই সময় শিক্ষার্থীদের ক্যারিয়ার সম্পর্কে বিভিন্ন ধারণা দেওয়া হয় এবং কিভাবে শিক্ষার্থীরা নিজেদের চাকরির বাজারে যোগ্য হিসাবে পরিগণিত করতে পারে সে সম্পর্কেও ধারণা দেওয়া হয়।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. তাজিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. আব্দুল্লাহ আল মাসুদ। সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. বি এম রাজ্জাক লেকচারার, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ, গ্রিনিচ বিশ্ববিদ্যালয়।

এসময় প্রধান অথিতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, নিজেকে একজন সফল মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করতে হলে প্রথমে নিজের ক্যারিয়ার সম্পর্কে জানতে হবে এবং সেই লক্ষ্য অর্জনের জন্য যেসব যোগ্যতা অর্জন করা প্রয়োজন তা ছাত্র জীবন থেকেই শুরু নিতে হবে। বর্তমান বিশ্বে সঠিক যোগ্যতা ছাড়া ক্যারিয়ার গঠন সম্ভব নয়। কারণ বর্তমান বিশ্ব প্রযুক্তিগতভাবে এগিয়ে। তাই নিজেকে যোগ্য হিসাবে গড়ে তুলতে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন পার্সনাল স্কিল অর্জনের বিকল্প নেয়।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ আব্দুল কাইউম, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন, ড. মো. সোহেল চৌধুরী, ড. মো. আলমগীর মোল্লা এবং সহকারী অধ্যাপক সুরজিৎ কুমার মন্ডল ও সায়মা আফরিন লিজা। সেমিনারটিতে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বিভিন্ন ব্যাচের ১৫০ এর অধিক শিক্ষার্থী উপস্থিত

ছিলেন।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

News Title Here

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১০

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১১

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

১২

ডিগ্রি হলের ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শনে বিএম কলেজ অধ্যক্ষ, দ্রুত সংস্কারের নির্দেশনা

১৩

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৩

১৪

ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

১৫

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

১৬

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান

১৭

কাউনিয়া পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

১৮

অপরিবর্তিত থাকছে বরিশাল সিটির অটো ভাড়া

১৯

বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত যুবদল নেতা ওয়াসিম মৃধা গ্রেফতার, বাদীর দাবি—‘মামলায় তার নাম দিইনি’

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading