তানজীল ইসলাম শুভ
৩ নভেম্বর ২০২৫, ৬:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশাল-৫ আসনে বিএনপির আস্থা” মজিবর রহমান সরওয়ার ” এর উপর

বরিশাল-৫ (সদর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তাদের আস্থা রেখেছে দলের বর্ষীয়ান নেতা ও সাবেক মেয়র মজিবুর রহমান সরওয়ারের ওপর। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং জনসম্পৃক্ততার কারণে আজ সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে এ আসনে প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেন।

মজিবুর রহমান সরওয়ার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং বরিশাল শহর বিএনপির অভিভাবকতুল্য নেতা হিসেবে পরিচিত। ২০০১ সালের নির্বাচনে তিনি এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে তিনি বরিশাল সিটি করপোরেশনের প্রথম মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, সরওয়ার বরিশাল-৫ আসনে বিএনপির ‘পরীক্ষিত’ মুখ। তার নেতৃত্বে দলের তৃণমূল অনেকটাই সক্রিয় হয়েছে এবং কেন্দ্রীয় রাজনীতিতেও তিনি গ্রহণযোগ্য। অন্যদিকে, বিরোধী দলগুলোর শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকা সত্ত্বেও সরওয়ারের জনপ্রিয়তা এখনো এলাকাবাসীর মধ্যে দৃশ্যমান।

এ বিষয়ে মজিবুর রহমান সরওয়ার বলেন, “আমি বরিশালের মানুষের রাজনীতি করি, তাদের সুখ-দুঃখের সঙ্গী হতে চাই। দল যদি আমাকে দায়িত্ব দেয়, আমি জনগণের জন্য কাজ করতে প্রস্তুত।”

বরিশাল-৫ আসনে বর্তমানে ভোটার সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ। শহর ও গ্রামীণ উভয় অঞ্চলের ভোটারদের মধ্যে বিএনপির ঘাঁটি পুনরুজ্জীবিত করতে তৃণমূল পর্যায়ে দলটি ইতিমধ্যে কাজ শুরু করেছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বরিশাল-৫ আসনে যদি বিএনপি ঐক্যবদ্ধ থাকে, তবে মজিবুর রহমান সরওয়ার এই আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম হবেন।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

১০

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

১১

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১২

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১৩

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

১৪

ডিগ্রি হলের ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শনে বিএম কলেজ অধ্যক্ষ, দ্রুত সংস্কারের নির্দেশনা

১৫

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৩

১৬

ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

১৭

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

১৮

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান

১৯

কাউনিয়া পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading