Junaed siddiki
২৭ মার্চ ২০২৪, ৪:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বর্ণাঢ্য আয়োজনে ববিতে মহান স্বাধীনতা দিবস পালিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, বিভাগীয় প্রধান, প্রাধ্যক্ষবৃন্দ, প্রক্টর, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এরপর পুষ্পস্তবক অর্পণে অংশ নেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, ২৫টি বিভাগ, বঙ্গবন্ধু হল, শেরে বাংলা হল, শেখ হাসিনা হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, গ্রেড ১১-১৬ ও গ্রেড ১৭-২০ কল্যান পরিষদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

এর আগে সকাল ১০টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলণসহ বিএনসিসি সদস্যদের গার্ড অব অনার গ্রহণ করেন উপাচার্য। দিবসটি উপলক্ষে সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সম্মানিত সদস্য প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন।

এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমরা আজ যে উন্নতির পথে এগিয়ে চলেছি, তার সব কিছুর মূলে হচ্ছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা। যাঁরা নিঃস্বার্থভাবে দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন তাঁরা একটি সুন্দর রাষ্ট্রের স্বপ্ন দেখতেন, স্বপ্ন দেখতেন অসাম্প্রদায়িক বাংলাদেশের এবং স্বপ্ন দেখতেন মুক্তিযুদ্ধের চেতনা নির্ভর সুখী ও সমৃদ্ধ বাংলাদেশের। প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের হাতেই আগামীর বাংলাদেশ। তোমরা হচ্ছো সেই আলো, যে আলোতে এগিয়ে যাবে বাংলাদেশ। তোমরাই এগিয়ে নিয়ে যাবে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশকে।

রেজিস্ট্রার মোঃ মনিরুল ইসলামের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন ২৬ মার্চ উদযাপন কমিটির আহবায়ক ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. মোঃ শফিউল আলম, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. তারেক মাহমুদ আবীর, শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. রেহানা পারভীন, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপ, গ্রেড ১১-১৬ কল্যান পরিষদের সভাপতি আরিফ হোসেন সুমন ও গ্রেড ১৭-২০ কল্যান পরিষদের সভাপতি আরিফ সিকদার।

সভায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও দিবসটি উপলক্ষে সকল মুক্তিযোদ্ধা ও শহীদদের স্মরণে দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া-মোনাজাত এবং মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

১১

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

১২

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

১৩

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১৪

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১৫

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

১৬

ডিগ্রি হলের ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শনে বিএম কলেজ অধ্যক্ষ, দ্রুত সংস্কারের নির্দেশনা

১৭

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৩

১৮

ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

১৯

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading