জুনায়েদ সিদ্দিকী
১৩ জানুয়ারী ২০২৫, ৩:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএম কলেজে তিন দিনব্যাপী তারুণ্যের উৎসব মেলা শুরু

দেশব্যাপী চলমান তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে শুরু হয়েছে তিন দিনব্যাপী জমজমাট তারুণ্য মেলা। আজ সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে এ মেলার উদ্বোধন করেন বরিশাল জেলা তারুণ্য উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ও বিএম কলেজের অধ্যক্ষ ড. সেখ মো. তাজুল ইসলাম। 

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ বলেন, তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে এগিয়ে নিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিন দিনব্যাপী এ মেলায় বিএম কলেজের ২২টি বিভাগ, সামাজিক সংগঠন বাঁধন, কোয়ান্টাম মেথড ও স্থানীয় উদ্যোক্তারা অংশ নিয়েছেন। প্রতিটি স্টল ও মেলা প্রাঙ্গণ জুলাই বিপ্লবের আবহে সজ্জিত হয়েছে, যা দর্শনার্থীদের আকৃষ্ট করছে।

মেলা চলবে ১৩ থেকে ১৫ জানুয়ারি প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। মেলায় কলেজ শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প, স্থানীয় উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম স্থান পেয়েছে।

উৎসবমুখর এ আয়োজন তরুণদের পাশাপাশি বরিশালের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মেলা প্রাঙ্গণে বিভিন্ন স্টলে দর্শনার্থীদের ভিড় লক্ষ করা যাচ্ছে।

মেলা আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন তরুণ সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

News Title Here

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১০

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১১

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

১২

ডিগ্রি হলের ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শনে বিএম কলেজ অধ্যক্ষ, দ্রুত সংস্কারের নির্দেশনা

১৩

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৩

১৪

ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

১৫

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

১৬

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান

১৭

কাউনিয়া পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

১৮

অপরিবর্তিত থাকছে বরিশাল সিটির অটো ভাড়া

১৯

বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত যুবদল নেতা ওয়াসিম মৃধা গ্রেফতার, বাদীর দাবি—‘মামলায় তার নাম দিইনি’

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading