বিএম কলেজ প্রতিনিধি।
৫ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (০৪ আগষ্ট) ক্যাম্পাসে এ ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

আয়োজকদের দাবি, বিএম কলেজ মুক্তকণ্ঠ সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজিত ‘রক্তাক্ত জুলাই’ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ‘শিবির’ আখ্যা দিয়ে কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা অনুষ্ঠানটি বন্ধ করে দেন। এ সময় কলেজ ছাত্রদলের পাশাপাশি মহানগর ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীকেও সেখানে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সাধারণ শিক্ষার্থী বলেন, “কলেজের একটি অভ্যন্তরীণ বিষয়ে মহানগর ছাত্রদলের নেতারা ক্যাম্পাসে এসে কেন প্রভাব বিস্তার করবেন এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন রয়েছে।”

তবে এ অভিযোগের বিষয়ে কলেজ ছাত্রদলের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এদিকে, ঘটনার বিষয়ে জানতে কলেজ প্রশাসন এবং মুক্তকণ্ঠের দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সংবাদ লেখা পর্যন্ত প্রশাসনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১১

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

১২

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

১৩

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

১৫

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

১৭

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১৮

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১৯

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading