আবু উবাইদা, ববি প্রতিনিধি
২৪ জুলাই ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিজয় ভোজের বাজেট নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ


“ঐক্য ও বিজয়ের ফিস্ট” নামে করা অনুষ্ঠানে শিক্ষার্থীদের একবেলা খাবার পরিবেশনের ব্যবস্থা করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন। ৫ আগস্ট ২০২৫ জুলাই বিপ্লবের ১ বছর পূর্তি উপলক্ষ্যে এ আয়োজনের উদ্যোগ নিয়েছে প্রশাসন। তবে এ আয়োজনের বাজেট ঘিরে শিক্ষার্থীদের মাঝে বিতর্কের সৃষ্টি হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ভোজের জন্য জনপ্রতি মাত্র ১৫০ টাকা বাজেট নির্ধারণ করেছে, যার মধ্যে ১০০ টাকা দেবে বিশ্ববিদ্যালয় এবং বাকি ৫০ টাকা শিক্ষার্থীদের কাছ থেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে সংগ্রহ করা হবে।

শিক্ষার্থীদের দাবী তাদের রেজিষ্ট্রেশনের ৫০ টাকা যেমন বেশি হয়েছে তেমনি মাথাপিছু ১৫০ টাকা বাজেটও কম হয়েছে। বর্তমান বাজারে ১৫০ টাকা বাজেটে কিছুই পাওয়া যায় না। বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবসগুলোতে যেখানে কমপক্ষে ২২০ টাকা বাজেট রাখা হয়। সেই হিসাবে ৫ আগস্টের মতো বিশেষ দিনে জনপ্রতি বাজেট তাদের কাছে অপ্রতুল। আরো অভিযোগ উঠেছে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে যারা বিজয় ভোজের কমিটিতে রয়েছেন তাদেরকে জানানো হলেও, তারাও বিষয়টি নিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করতে আগ্রহ দেখাচ্ছেন না।

লোকপ্রশাসন বিভাগের মেহেদী হাসান বলেন, বিশ্ববিদ্যালয় আমাদের প্রতিদিন খাওয়ায় না। বছরে বিশেষ দিন, সেই বিজয়ের দিনেও যদি সম্মানজনকভাবে আপ্যায়নের ব্যবস্থা না থাকে, তাহলে এই আয়োজন কিসের? শিক্ষার্থীদের জন্য এটি বরং এক ধরনের অবহেলা। তিনি আরো জানান, অনেক শিক্ষার্থীর দৈনিক বাজেটই ৫০-৬০ টাকার নিচে। তাদের কাছে ৫০ টাকা দিয়েও এই ভোজে অংশ নেওয়া কঠিন। আমার নিজের এমন ২০-২৫ জন শিক্ষার্থীর সাথে ব্যক্তিগত পরিচয় আছে যাদের দৈনিক বাজেটই ৬০ টাকার নিচে।

বলেন, আমরা মনে করি, ‘বিজয় ভোজ’ একটি গৌরবময় আয়োজন, যা আমাদের জাতীয় ইতিহাস ও সংগ্রামের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে পারে। তবে দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, এই আয়োজনের ব্যয়ভার অনেকাংশেই শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, যা বর্তমান সময়ের অর্থনৈতিক বাস্তবতায় মোটেও গ্রহণযোগ্য নয়। অতএব, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি—এই আয়োজনের জন্য শিক্ষার্থীদের উপর ধার্য খরচ উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিজস্ব বাজেট থেকে যথাযথ অর্থ বরাদ্দ দেওয়া হোক। একই সঙ্গে বাজেট খরচের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হোক।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

১০

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

১১

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১২

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১৩

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

১৪

ডিগ্রি হলের ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শনে বিএম কলেজ অধ্যক্ষ, দ্রুত সংস্কারের নির্দেশনা

১৫

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৩

১৬

ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

১৭

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

১৮

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান

১৯

কাউনিয়া পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading