ডেস্ক রিপোর্ট
৩১ জানুয়ারী ২০২৪, ৬:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিপিএল থেকে বিরতিতে মাশরাফী

অবশেষে বিপিএল থেকে সাময়িক বিরতিতে যাচ্ছেন মাশরাফী বিন মোর্ত্তজা। বিপিএলের চলতি আসরে এই তারকা ক্রিকেটারের নেতৃত্বে পাঁচ ম্যাচ খেলে প্রতিটিতেই হারের স্বাদ পেয়েছে সিলেট স্ট্রাইকার্স।

বুধবার (৩১ জানুয়ারি) বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে সিলেট স্ট্রাইকার্স কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে উল্লেখ না থাকলেও, মূলত জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতেই বিপিএলের এই আসর ছাড়ছেন তিনি, এমনটাই জানা গেছে।

বিবৃতিতে জানানো হয়েছে, পুরো আসরের জন্যই মাশরাফীকে ছাড়তে হচ্ছে না সিলেটের। দলটির প্রত্যাশা নিজের রাজনৈতিক ক্যারিয়ারের পর সুযোগ পেলে আবারও দলের সঙ্গে যুক্ত হবেন তিনি। এতদিনের নেতৃত্বের জন্য ধন্যবাদ বার্তাও দেয়া হয়েছে ‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিককে’।

এদিকে মাশরাফীর অনুপস্থিতির এই সময়ে দলের অধিনায়কের দায়িত্বে দেখা যাবে সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুনকে। দলের পক্ষ থেকে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এবারের আসরে সহ-অধিনায়ক হিসেবে ছিলেন মিথুন। ট্রফি উন্মোচনের দিনও সিলেট স্ট্রাইকার্সের প্রতিনিধি হিসেবে দেখা গিয়েছিল তাকে।

প্রসঙ্গত, মঙ্গলবার (৩০ জানুয়ারি) থেকে সংসদের অধিবেশন শুরু হলেও মাশরাফী ছিলেন খেলার মাঠে। সবমিলিয়ে এই বিদায়টা কিছুটা প্রত্যাশিতই ছিল সবার জন্যে। মাশরাফীকে নিয়ে ধুঁকতে থাকা সিলেট তাকে ছাড়া কেমন করে সেটাই এখন দেখার বিষয়।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্যানেল চেয়ারম্যানকে ঘিরে বিভ্রান্তিকর প্রচার, যা জানাল ইউনিয়ন পরিষদ

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান

কাউনিয়া পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

অপরিবর্তিত থাকছে বরিশাল সিটির অটো ভাড়া

বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত যুবদল নেতা ওয়াসিম মৃধা গ্রেফতার, বাদীর দাবি—‘মামলায় তার নাম দিইনি’

বাড়তি অটো ভাড়ার বিরুদ্ধে মাঠে বিএম কলেজের শিক্ষার্থীরা

ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু

মুসলিম ফুটবলারদের জন্য যে সিদ্ধান্ত নিল ফিফা

১০

বাউফলে সাংবাদিককে মারধর ও মেরে ফেলার হুমকি

১১

প্রস্তাবিত বাজেটে বরিশাল বিভাগকে চরমভাবে বঞ্চিত করা হয়েছে

১২

হিজলায় মেঘনা নদীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

১৩

ঝালকাঠির মিলন হত্যা: ২ পলাতক আসামি গ্রেপ্তার

১৪

পরিবেশ দূষণকারী বরিশালের সেই কারখানা সপ্তাহখানেকের মধ্যে বন্ধের দাবি

১৫

সরকারি ব্রজমোহন কলেজে ‘উত্তরণ’ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ অনুষ্ঠিত ‎

১৬

পটুয়াখালীতে সাড়ে ৭ হাজার পিসইয়াবাসহ মাদক কারবারি আটক

১৭

বরিশালে পত্রিকা অফিসে দুঃসাহসিক চুরি, থানায় অভিযোগ

১৮

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার

১৯

বরিশালে প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহ/ত্যা

২০