ঝালকাঠি প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৬, ৯:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ধানসিঁড়ি ইউনিয়নে ফকিরহাট-বিলারবাড়ি সড়কের বেহাল দশা, দুই যুগেরও বেশি সময় ধরে চরম দুর্ভোগ

ঝালকাঠি জেলার ধানসিঁড়ি ইউনিয়নের ফকিরহাট থেকে বিলারবাড়ি গ্রামের সংযোগ সড়কটি দেড় বছর ধরে চরম অবহেলায় পড়ে আছে। প্রতিদিন এই সড়ক দিয়ে শতশত মানুষ চলাচল করলেও দীর্ঘদিনেও কোনো সংস্কার কাজ না হওয়ায় দুর্ভোগ যেন নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়রা জানান, কয়েক যুগ আগে নির্মিত ইটের সলিং রাস্তা এখন সম্পূর্ণ ভেঙে গর্তে পরিণত হয়েছে। দেড় বছর ধরে রাস্তার অবস্থা এতটাই খারাপ যে, কোথাও কোথাও বড় বড় গর্ত সৃষ্টি হয়ে চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। এর সাথে রাস্তার পাড় ভেঙে পাশের খালে ধসে পড়ায় যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই সড়ক ব্যবহার করেন। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। কাদা ও পানিতে রাস্তা ডুবে গিয়ে সাধারণ মানুষের চলাচল দুর্বিষহ হয়ে পড়ে।

এলাকাবাসীর অভিযোগ, দেড় বছর ধরে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন তারা।
স্থানীয় এক ভুক্তভোগী বলেন, “দেড় বছর ধরে এই রাস্তার অবস্থা এমনই পড়ে আছে। আমরা যেন অবহেলার শিকার। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।”
এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কার করে জনদুর্ভোগ লাঘবের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

১০

ডিগ্রি হলের ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শনে বিএম কলেজ অধ্যক্ষ, দ্রুত সংস্কারের নির্দেশনা

১১

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৩

১২

ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

১৩

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

১৪

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান

১৫

কাউনিয়া পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

১৬

অপরিবর্তিত থাকছে বরিশাল সিটির অটো ভাড়া

১৭

বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত যুবদল নেতা ওয়াসিম মৃধা গ্রেফতার, বাদীর দাবি—‘মামলায় তার নাম দিইনি’

১৮

১৯

বাড়তি অটো ভাড়ার বিরুদ্ধে মাঠে বিএম কলেজের শিক্ষার্থীরা

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading