ডেস্ক রিপোর্ট
২৪ জুন ২০২৪, ৭:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাথা ন্যাড়া করে দেশ ছাড়লেন মতিউর

ছাগলকাণ্ডে’ আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মো. মতিউর রহমান দেশ ছেড়ে পালিয়েছেন। রোববার (২৩ জুন) বিকেলে আখাউড়া স্থলবন্দর দিয়ে মতিউর পালিয়ে গেছেন বলে জানা যায়।

প্রভাবশালী এক সিন্ডিকেটের মাধ্যমে তিনি পালিয়ে গেছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ একাধিক কাস্টমস কর্মকর্তা। নিজের চেহারা আড়াল করতে মাথার চুল ফেলে টাক হয়ে পালিয়ে যান বলে জানান তারা।

‘ছাগলকাণ্ডে’ সামাজিক যোগাযোগমাধ্যমে অল্প সময়ে ভাইরাল হয়ে যাওয়ায় তিনি আতঙ্কে ছিলেন। এ জন্য তার চেহারা চিনে ফেলে। মূলত সবার কাছ থেকে চেহারা আড়াল করতে এ কৌশলের আশ্রয় নেন তিনি।

কাস্টমস কর্মকর্তারা জানান, আখাউড়া স্থলবন্দর দিয়ে মতিউর রহমান ভারতে পালিয়ে গেছেন। পরিকল্পনা অনুযায়ী ভারত থেকে সরাসরি দুবাইয়ের উদ্দেশে রওনা দিতে পারেন তিনি। প্রভাবশালী একটি সিন্ডিকেট তাকে দেশত্যাগে সহযোগিতা করেছে।

ছেলে মুশফিকুর রহমান ইফাতের ১৫ লাখ টাকার ‘ছাগল কেনা’ ইস্যুতে আলোচনায় আসার পর থেকে মতিউর রহমানের হদিস পাওয়া যাচ্ছিল না। খোঁজ নিয়েও তার বিভিন্ন বাসভবনে সন্ধান মেলেনি তার। মর্নিং ওয়াকে যাওয়া তার সঙ্গীদের সঙ্গে কথা বললে বেশ কয়েক দিন ধরে তিনি মর্নিং ওয়াকে অংশ নেননি জানান তারা।

এমনকি ঈদের ছুটির পর অফিস খুললেও তিনি আর অফিসে যাননি। এ সময়ে প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে তিনি দেশ ছাড়ার সব প্রস্তুতি সেরেছেন বলে জানা যায়।

এর আগে রোববার তার দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করতে তিন সদস্যের একটি টিম গঠন করেছে দুদক। একই দিনে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সভাপতি পদ থেকে সরিয়ে তাকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত (ওএসডি) করা হয়েছে। পাশাপাশি তিনি সোনালী ব্যাংকের পরিচালক পদও হারিয়েছেন।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

News Title Here

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১০

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১১

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

১২

ডিগ্রি হলের ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শনে বিএম কলেজ অধ্যক্ষ, দ্রুত সংস্কারের নির্দেশনা

১৩

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৩

১৪

ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

১৫

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

১৬

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান

১৭

কাউনিয়া পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

১৮

অপরিবর্তিত থাকছে বরিশাল সিটির অটো ভাড়া

১৯

বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত যুবদল নেতা ওয়াসিম মৃধা গ্রেফতার, বাদীর দাবি—‘মামলায় তার নাম দিইনি’

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading