জুনায়েদ সিদ্দিকী
১৭ অক্টোবর ২০২৪, ৭:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদকমুক্ত ক্যাম্পাস চায় বিএম কলেজ শিক্ষার্থীরা 

বরিশালের ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে মাদকসেবনের প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কলেজের বিভিন্ন স্পটে নিয়মিত মাদকের আসর বসছে, যা সাধারণ শিক্ষার্থীদের জন্য চরম বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীরা ও দর্শনার্থীরা কলেজ প্রশাসনের কাছে মাদকদ্রব্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

 

এ বিষয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মো.মোহেব্বুল্লাহ বলেন, সন্ধ্যার পরে কলেজের আনাচে-কানাচে মাদকসেবীরা হাজির হয়। এসব মাদক সেবনকারী মূলত বহিরাগত, তাদের উৎখাত না করা হলে সাধারণ শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগবে।

 

দর্শনার্থী ইব্রাহীম হোসাইন জানান, বিএম কলেজের সৌন্দর্য উপভোগ করতে আসা মানুষজন মাদক আসরের দৃশ্য দেখে হতাশ হন। তিনি প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

 

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফজিলাতুন্নেজা বলেন, মাদকাসক্তরা মেয়েদের উত্যক্ত করে, যা কলেজের পরিবেশকে অশান্ত করছে। তিনি সরকারের জিরো টলারেন্স নীতির প্রতি ইঙ্গিত করে মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের দ্রুত উৎখাতের দাবি জানান।

 

বিএম কলেজকে মাদকমুক্ত ক্যাম্পাস গড়তে কলেজ প্রশাসনের সহযোগিতা কামনা করেন শিক্ষার্থীরা।

 

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

News Title Here

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১০

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১১

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

১২

ডিগ্রি হলের ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শনে বিএম কলেজ অধ্যক্ষ, দ্রুত সংস্কারের নির্দেশনা

১৩

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৩

১৪

ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

১৫

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

১৬

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান

১৭

কাউনিয়া পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

১৮

অপরিবর্তিত থাকছে বরিশাল সিটির অটো ভাড়া

১৯

বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত যুবদল নেতা ওয়াসিম মৃধা গ্রেফতার, বাদীর দাবি—‘মামলায় তার নাম দিইনি’

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading