ডেস্ক রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২৩, ৫:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শেখ হাসিনা

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, জননেত্রী শেখ হাসিনা হলেন মানবতার মা। শেখ হাসিনা মানবতার নেতা হিসেবে বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুস্থদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। শেখ হাসিনার দূরদর্শিতার কারণেই আজ দেশে খাদ্য নিয়ে হাহাকার নেই এবং দেশের মানুষ কষ্টেও নেই। পৃথিবীব‍্যাপী করোনা মহামারি ও আর্থিক সংকটের মধ্যেও বাংলাদেশের মানুষের জন্য সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে ছিলেন। শেখ হাসিনা সবসময়ই দেশের গরিব-দুঃখী, খেটে খাওয়া মানুষের কথা ভাবছেন ও তাদের মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছেন।

শুক্রবার বিকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা কার্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় শ্রমিক, ডিঙ্গি মাঝি, প্রতিবন্ধী, এতিমখানা ও সরকারি শিশু পরিবারসহ সর্বস্তরের সাধারণ অসহায় মানুষের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়, এ বিতরণ অব্যাহত থাকবে।

সুজিত রায় নন্দী বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে কেউ যেন খাবারের কষ্ট না পায়, সেজন্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের মানুষের পাশে দাঁড়িয়ে সর্বাত্মক মানবিক কার্যক্রম চালিয়ে যেতে হবে। আওয়ামী লীগ সভাপতির এই নির্দেশ প্রতিপালনে প্রতিটি কর্মীকে অসহায়দের পাশে থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বীরমুক্তিযোদ্বা আবু নঈম পাটওয়ারী দুলাল।

উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডঃ জহিরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, চাঁদপুর বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব প্রমুখ।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১১

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

১২

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

১৩

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

১৫

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

১৭

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১৮

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১৯

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading