তানজীল ইসলাম শুভ
৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মুলাদীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

বরিশালের মুলাদী উপজেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৫ পালিত হয়েছে বর্ণাঢ্য আয়োজনে। এ উপলক্ষে সেইন্ট বাংলাদেশ-এর উদ্যোগে সকাল থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল র‍্যালি ও আলোচনা সভা।

সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে অংশগ্রহণ করেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৩ নং মুলাদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেনান সরদার, ৫৪ নং মুলাদী বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন বানী, শিশুদের জন্য কর্মসূচী মুলাদীর উপজেলা কো-অর্ডিনেটর রাকিবুজ্জামান এবং প্রজেক্ট অফিসার (এডুকেশন) আব্দুস সালাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা শুধু পড়া-লেখার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি একটি জাতির উন্নয়নের মূল চালিকাশক্তি। দারিদ্র্য দূরীকরণ, মানবসম্পদ উন্নয়ন এবং টেকসই উন্নয়নে সাক্ষরতার গুরুত্ব অপরিসীম। প্রাথমিক স্তর থেকেই প্রতিটি শিশুকে বিদ্যালয়ে নিয়ে আসা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তারা আরও উল্লেখ করেন, ঝরে পড়া রোধ ও শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে পরিবার, বিদ্যালয় ও সমাজকে একযোগে কাজ করতে হবে।

আলোচনায় অংশ নেওয়া শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা সাক্ষরতা আন্দোলনকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন। আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও আন্তর্জাতিক সাক্ষরতা দিবসকে ঘিরে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যা শিক্ষা বিস্তারে ভূমিকা রাখবে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১১

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

১২

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

১৩

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

১৫

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

১৭

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১৮

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১৯

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading