নিউজ ডেস্ক
১৬ জুলাই ২০২৫, ৮:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যেভাবে ৫ দিন মেয়াদি ফ্রি ইন্টারনেট পাবেন গ্রাহকরা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আগামী ১৮ জুলাই (শুক্রবার) ‘ফ্রি ইন্টারনেট ডে’ ঘোষণা করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং জনসাধারণের অংশগ্রহণ বাড়াতে দেশের সব মোবাইল ফোন গ্রাহককে ৫ দিন মেয়াদি ১ জিবি ফ্রি ইন্টারনেট ডাটা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনও (বিটিআরসি) সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেই এরই মধ্যে সব মোবাইল ফোন অপারেটরদের নির্দেশনা দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামান জানিয়েছেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের গত ৩ জুলাইয়ের নির্দেশনা এবং ৮ জুলাই কমিশনের ভাইস-চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী ৯ জুলাই মোবাইল অপারেটরদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, ১৮ জুলাই তারিখে দেশের সব মোবাইল ফোন গ্রাহকদের ৫ দিন মেয়াদি ১ জিবি ইন্টারনেট সম্পূর্ণ বিনামূল্যে দিতে হবে।

যেভাবে পাওয়া যাবে ফ্রি ইন্টারনেটের সুবিধা

বিটিআরসি জানিয়েছে এই সুবিধা গ্রহণের জন্য গ্রাহকদের নিজ নিজ মোবাইল অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করতে হবে। এক্ষেত্রে— গ্রামীণফোন (জিপি) গ্রাহকরা 1211807# ডায়াল করে, রবি গ্রাহকরা 41807#, বাংলালিংক গ্রাহকরা 1211807# এবং টেলিটক গ্রাহকরা 1111807# ডায়াল করে এই ফ্রি ইন্টারনেট সংগ্রহ করতে পারবেন।

বিটিআরসির নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, দিবসটির গুরুত্ব এবং এই কর্মসূচির সফল বাস্তবায়ন নিশ্চিত করতে ফ্রি ইন্টারনেট ডে সম্পর্কে সর্বসাধারণকে অবগত করার লক্ষ্যে নির্ধারিত বার্তাটি টেলিভিশনের স্ক্রলেও প্রচার করতে হবে। স্ক্রলে প্রচারযোগ্য বার্তাটি হলো—‘জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ১৮ জুলাই সব মোবাইল ফোন গ্রাহক পাচ্ছেন ৫ দিন মেয়াদি ১ জিবি ফ্রি ডাটা। ফ্রি ডাটা পেতে ডায়াল করুন জিপি 1211807#, রবি 41807#, বাংলালিংক 1211807#, টেলিটক 1111807# — ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।’

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১১

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

১২

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

১৩

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

১৫

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

১৭

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১৮

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১৯

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading