ডেস্ক রিপোর্ট
১৪ জুন ২০২৬, ৮:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শের-ই-বাংলা মেডিকেল কলেজ ‘হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’-এর সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

​মন্ত্রণালয়ের স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে গত ১০ জুন ২০২৬ তারিখে জারি করা এই অফিস আদেশে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে জনাব জহির উদ্দিন স্বপন-কে মনোনীত করা হয়েছে।

​উপ-সচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সূত্র বলছে, ২০১৪ সাল থেকে শেবাচিমের সভাপতির পদটি আগলে রাখেন বরিশাল- ১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ। এছাড়া ৩ মাস পর পর কমিটির সভা হওয়ার নিয়ম থাকলেও বছরে একটি সভাও হয়নি তৎকালীন সময়ে। এতে শেবাচিমের স্বাস্থ্যসেবা অকার্যকর হয়ে পড়ে।

অবশ্য ২০২৬সালের জুনে শেরই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) ও সদর হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনিত হয়েছিল ততকালীন আওয়ামী লীগ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমকে।

অপরদিকে দীর্ঘ সময় ধরে নানা সমস্যায় জর্জরিত শেবাচিম হাসপাতালের বর্তমান পরিস্থিতি নিয়ে স্থানীয় সচেতন মহলে গভীর উদ্বেগ রয়েছে। তবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনকে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ায় অনেকেই নতুন করে আশার আলো দেখছেন।

বরিশালবাসীর প্রত্যাশা, নতুন নেতৃত্বের হাত ধরে হাসপাতালের দীর্ঘদিনের অনিয়ম ও সমস্যাগুলোর সমাধান হবে এবং এর মাধ্যমে সাধারণ রোগীদের ভোগান্তি অনেকাংশে লাঘব হবে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

News Title Here

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১০

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১১

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

১২

ডিগ্রি হলের ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শনে বিএম কলেজ অধ্যক্ষ, দ্রুত সংস্কারের নির্দেশনা

১৩

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৩

১৪

ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

১৫

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

১৬

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান

১৭

কাউনিয়া পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

১৮

অপরিবর্তিত থাকছে বরিশাল সিটির অটো ভাড়া

১৯

বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত যুবদল নেতা ওয়াসিম মৃধা গ্রেফতার, বাদীর দাবি—‘মামলায় তার নাম দিইনি’

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading