ডেস্ক রিপোর্ট
১১ মে ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সারাদেশে বজ্রপাত ও ঝড়ে নিহত ১৩

সারাদেশে বিভিন্ন স্থানে ঝড় ও বজ্রপাতে ছয় জেলায় ১৩ জন মারা গেছেন। রোববার (১১ মে) দেশের বিভিন্ন জেলায় এ ঘটনা ঘটে।

টানা কয়েকদিনের ভ্যাপসা গরমের পর রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় হঠাৎ বজ্রসহ বৃষ্টি হানা দেয়। এতে পৃথক স্থানে বজ্রপাতে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আরও এক নারী আহত হয়েছেন।
নিহতরা হলেন—শামছুল হক (৬৫), আব্দুর রাজ্জাক (৪০), জাকিয়া বেগম (৮), মো. সেলিম মিয়া (৬৪) ও মো. জমির খান (২২)।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন জানান, বিকেলে বজ্রপাতে উপজেলায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। এরমধ্যে গরু আনতে গিয়ে উপজেলার গোকর্ণ ভাঙা ব্রিজ এলাকার মৃত আব্দুস সালামের ছেলে শামছুল হক, টেকানগর এলাকায় ধান কাটতে গিয়ে আব্দুর রাজ্জাক এবং উঠানে খেলা করার সময় ভোলাকুটের দুর্গাপুর গ্রামে জাকিয়া বেগম (৮) নামের এক শিশু নিহত হয়েছেন।

কিশোরগঞ্জে বজ্রপাতের সময় প্রাণ গেছে এক কলেজ শিক্ষার্থীসহ তিনজনের। ভৈরবে খলা থেকে রোদে শুকানোর জন্য রাখা ধান ঘরে তোলার সময় বজ্রাঘাতে ফয়সাল ও ফারুক মিয়া মারা যান। এছাড়া হোসেনপুরে বজ্রপাতে নিহত হয়েছেন কুড়িঘাট গ্রামের আবু বকর।

অন্যদিকে, হবিগঞ্জ, শেরপুর ও নওগাঁয় একজন করে নিহত হয়েছেন। এছাড়া কালবৈশাখী ঝড়ের সময় গাছ চাপা পড়ে ময়মনসিংহ সদরের মড়াকুড়ি গ্রামে দুই পথচারীর মৃত্যু হয়েছে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

News Title Here

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১০

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১১

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

১২

ডিগ্রি হলের ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শনে বিএম কলেজ অধ্যক্ষ, দ্রুত সংস্কারের নির্দেশনা

১৩

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৩

১৪

ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

১৫

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

১৬

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান

১৭

কাউনিয়া পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

১৮

অপরিবর্তিত থাকছে বরিশাল সিটির অটো ভাড়া

১৯

বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত যুবদল নেতা ওয়াসিম মৃধা গ্রেফতার, বাদীর দাবি—‘মামলায় তার নাম দিইনি’

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading