নলছিটি প্রতিনিধি
১৫ মে ২০২৬, ৬:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নলছিটিতে সন্ত্রাসী হামলায় আহত ১

ঝালকাঠির নলছিটি উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে আব্দুস সালাম সিকদারকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। ঘটনার পাঁচ দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

শুক্রবার (১৫ মে) সকালে নিজ বাড়ির পশ্চিম পাশে ধানক্ষেতে যাওয়ার উদ্দেশ্যে বের হলে আগে থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের হাবিব সিকদার, হেলাল সিকদার, রিয়াজ মীর, রাব্বি সিকদার, সাব্বির ও রাকিবসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে মোল্লারহাট তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত আব্দুস সালাম সিকদারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

ভুক্তভোগীর পরিবারের দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাদের পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা হলেও কোনো সমাধান হয়নি।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীর পরিবার হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১১

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

১২

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

১৩

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

১৫

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

১৭

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১৮

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১৯

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading