আবু উবাইদা, ববি সংবাদদাতা
২ মার্চ ২০২৬, ৮:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলের রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন আয়োজক কর্তৃপক্ষ। নির্ধারিত আসন দ্রুত পূর্ণ হয়ে যাওয়ায় অনেক ইচ্ছুক শিক্ষার্থী অংশ নেওয়ার সুযোগ না পাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বুধবার (৪ঠা মার্চ) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে শিক্ষার্থীদের নিয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ‘অটুট বন্ধনে ববিয়ানদের ইফতার ২৬’ মোটোকে সামনে রেখে প্রোগ্রামের আয়োজন করে কতৃপক্ষ। তবে ১০ হাজার শিক্ষার্থীর ক্যাম্পাসে মাত্র ১ হাজার শিক্ষার্থীদের নিয়ে আয়োজনকে কিভাবে অটুট বন্ধনে ববিয়ানদের ইফতার নাম দেওয়া হলো সে প্রশ্নই এখন শিক্ষার্থীদের।

আয়োজক সূত্রে জানা যায় আজ সকালে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়। তবে ইফতার মাহফিলের জন্য মোট ১০০০টি আসন বরাদ্দ ছিল। রেজিস্ট্রেশন শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই নির্ধারিত এই আসনের কোটা পূর্ণ হয়ে যায়, যার ফলে আয়োজকরা লিঙ্কটি বন্ধ করে দিতে বাধ্য হন।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া দ্রুত বন্ধ করে দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেক শিক্ষার্থী অভিযোগ করেছেন যে, তারা চেষ্টা করেও রেজিস্ট্রেশন করতে পারেননি। বিপুল সংখ্যক শিক্ষার্থীর আগ্রহ থাকা সত্ত্বেও আসন সংখ্যা কেন বাড়ানো হলো না, তা নিয়ে অনেকেই আয়োজকদের সমালোচনায় মেতেছেন।

তাওহিদ সিফাত নামে এক শিক্ষার্থী লেখেন, “মাত্র ১হাজার জনকে দাওয়াত দিসেন যেখানে শিক্ষার্থী ৯৫০০ জন। দশ ভাগের ১ ভাগকে দিয়ে কিভাবে অটুট বন্ধনে ববিয়ানদের ইফতার হয়?”

এবিষয়ে ববি শাখা শিবিরের সেক্রেটারি জাকারিয়া ইসলাম বাবু জানান,”আমরা জানি, ১০ হাজার শিক্ষার্থীর এই ক্যাম্পাসে ১,০০০ আসন অত্যন্ত অপ্রতুল। সুশৃঙ্খল ব্যবস্থাপনার স্বার্থে শুরুতে সীমাবদ্ধতা থাকলেও, অনেক সাধারণ শিক্ষার্থী সুযোগ না পাওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের এই বিপুল আগ্রহকে সম্মান জানিয়ে যারা এখনো রেজিস্ট্রেশন করতে পারেননি, তাদের জন্য আসন সংখ্যা বৃদ্ধির আপ্রাণ চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি।”

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

১০

ডিগ্রি হলের ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শনে বিএম কলেজ অধ্যক্ষ, দ্রুত সংস্কারের নির্দেশনা

১১

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৩

১২

ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

১৩

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

১৪

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান

১৫

কাউনিয়া পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

১৬

অপরিবর্তিত থাকছে বরিশাল সিটির অটো ভাড়া

১৭

বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত যুবদল নেতা ওয়াসিম মৃধা গ্রেফতার, বাদীর দাবি—‘মামলায় তার নাম দিইনি’

১৮

১৯

বাড়তি অটো ভাড়ার বিরুদ্ধে মাঠে বিএম কলেজের শিক্ষার্থীরা

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading