ডেস্ক রিপোর্ট
২৬ এপ্রিল ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গরমে ট্রেনের হাইড্রোলিক ব্রেকে আগুন, আহত ১০

টাঙ্গাইলের মির্জাপুরে রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেসের চাকার ঘর্ষণে হাইড্রোলিক ব্রেকে আগুন লাগে। এসময় আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ১০জন আহত হয়েছেন।

শুক্রবার (২৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার মহেড়া রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ক্রসিংয়ের জন্য সিল্কসিটি এক্সপ্রেসকে মহেড়া স্টেশনে থামানো হয়। এসময় ট্রেনের ‘ট’ বগির কয়েকজন যাত্রী নিচে নেমে হাইড্রোলিক ব্রেকে আগুন দেখতে পান। আগুনের খবর ছড়িয়ে পড়লে আতঙ্কিত যাত্রীরা ভয়ে ট্রেন থেকে লাফিয়ে নামার চেষ্টা করলে অন্তত ১০জন আহত হন। পরে ট্রেনের কর্মকর্তা-কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

মহেড়া রেলস্টেশন মাস্টার সোহেল খান জানান, ক্রসিংয়ের জন্য সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে থামানো হয়েছিল। সিল্কসিটি এক্সপ্রেস থামানোর সময় গরমে চাকার ঘর্ষণে হাইড্রোলিক ব্রেক থেকে আগুন লাগে। যাত্রীরা তাৎক্ষণিক জানতে পারায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। ট্রেন থেকে লাফিয়ে নিচে নামার কারণে আহত কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ট্রেনটি ১ ঘণ্টা ২৫ মিনিট পর সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়।

এ বিষয়ে মির্জাপুর স্টেশন মাস্টার কামরুল হাসান জানান, অগ্নিকাণ্ডের ঘটনার কারণে মির্জাপুর রেলস্টেশনে সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন কিছুক্ষণ থেমে ছিল। পরে মির্জাপুর থেকে দেরিতে ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১১

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

১২

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

১৩

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

১৫

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

১৭

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১৮

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১৯

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading