Junaed siddiki
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১:৩৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ছাত্রলীগ সভাপতিকে সালাম না দেওয়ায় শিক্ষার্থীকে বহিষ্কৃতদের মারধর

 

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শাখা ছাত্রলীগের সভাপতিকে সালাম না দেওয়ায় এক শিক্ষার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে সভাপতি সোহেল রানার অনুসারীদের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কৃত ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ও সোহেল রানার অনুসারী রকি সহ কয়েকজন মিলে এফএমবি বিভাগের মাঞ্জুরুল হাসান নামের এক শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে এগারোটার সময় যবিপ্রবির শহীদ মসীয়ূর রহমান (শ.ম.র.) হলের ৩০৮ নম্বর কক্ষে এ মারধরের ঘটনা ঘটে। পরবর্তীতে ঐ শিক্ষার্থীকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

 

ভুক্তভোগী মো. মাঞ্জুরুল হাসান যবিপ্রবির ফিশারীজ এন্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী।

 

এঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী যশোর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি ও শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট বরাবর পৃথকভাবে লিখিত অভিযোগ করেছেন।

 

অভিযোগ পত্রে ভুক্তভোগী শিক্ষার্থী জানান, শুক্রবার আনুমানিক রাত ১১.৩০ ঘটিকায় আমি শহীদ মসিয়ূর রহমান হলের ৩০১ নম্বর রুম থেকে বাহির হলে শাখা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা কে সালাম না দেওয়া এবং লুঙ্গি পরিহিত অবস্থায় তার সামনে চলাচলের কারণে তার অনুসারী ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ফয়সাল আহমেদ রকি (বহিষ্কৃত), শারীরিক শিক্ষা ও ক্রিড়া বিজ্ঞান বিভাগের (পিইএসএস) ইসাদ হোসেন একই বিভাগের আল-আমিন,

মুশফিক ও শেখ বিপুল হাসান, ফার্মেসী বিভাগের রাইসুল হক রানাসহ(বহিষ্কৃত), বিশ্ববিদ্যালয়ের অজ্ঞাত পরিচয়ের আরও কয়েকজন মিলে আমাকে সোহেল রানার নির্দেশে ৩০৮ নং রুমের মধ্যে নিয়ে গিয়ে আমার বুকের উপরে পাড়া দিয়ে এলোপাথাড়ি মারপিট করে দম বন্ধ হওয়ার উপক্রম করে। আমার ডাক চিৎকারে হলের অন্যান্য ছাত্ররা এগিয়ে আসলে তারা খুন জখমের হুমকি দিয়ে চলে যায়।

 

এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে যবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. সোহেল রানা বলেন, আমি এ অভিযোগের বিষয়ে অবগত নই। হলের ভিতরে কে লুঙ্গি পরবে আর কে সালাম দিলো এ বিষয়ে আমার কোন মাথাব্যাথা নেই। তবে গতকাল (শুক্রবার) আমাদের শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও ফিশারিজ ও মেরিন বায়োসাযেন্স এর কিছু ছেলে আমার রুমের সামনে জুনিয়রদের সাথে চিল্লাপাল্লা করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে আমি ও সাধারণ সম্পাদক তাকে ঝামেলা না করে রুমের সামনে থেকে চলে যেয়ে তাদের যার যার রুমে বসে আলোচনা করার কথা বলি। কে জিডি করেছে তা আমার জানা নেই, এ বিষয়ে আমি অবগত নই।

 

এবিষয়ে শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. মো. তানভীর ইসলাম বলেন, গতকাল রাতে মারামারির ঘটনা শুনে আমি আমার সহকারী প্রভোস্টদের নিয়ে হলে আসি। এসে দেখি ভুক্তভোগী শিক্ষার্থীর মাথায় পানি ঢালা হচ্ছে। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এবিষয়ে আজ একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। হলে অবস্থান করা বহিষ্কৃত শিক্ষার্থীদের বিষয়েও ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

 

সাধারণ শিক্ষার্থীরা মনে করেন বিভিন্ন অপরাধে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃতদের হল এ অবস্থান এবং পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া রোধে প্রশাসন কঠোর হলে আবাসিক হলটিতে শৃঙ্খলা ফিরবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল বিভাগে মাধ্যমিকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এইচ.এম জসীম উদ্দীন

বানারীপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

উজিরপুরে স্ত্রীর উপর নি*র্যা*তন চালিয়ে ১৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে অবৈধ অটো জব্দ করে ২ লাখ টাকা ঘু’ষ দাবির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

১১ দলীয় নির্বাচনী ঐক্য’ নামে ভোটে অংশ নেবে ১১ দল, হাতপাখাকে ছাড়া হচ্ছে ৫০ আসন

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে সরানো হলো নাজমুলকে

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিপন্ন ‘বৈলাম’ বৃক্ষ রোপণ: ৬৪ জেলায় অভিযানের মাইলফলক

বরিশাল সদর উপজেলা মাধ্যমিক পর্যায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এইচ.এম জসীম উদ্দীন

নগরীর এ.কে স্কুলের ১১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

১০

ঝালকাঠি বন্ধুসভার নতুন কমিটি গঠন: সভাপতি শাকিল রনি, সম্পাদক রাহাত

১১

বরিশাল বিভাগীয় বইমেলায় সবার নজর “বরিশাল সংস্কৃতি কেন্দ্রের স্টলে”

১২

আপনারা মা’র জন্য দোয়া করবেন: তারেক রহমান

১৩

বুধবার ২টায় খালেদা জিয়ার জানাজা, সাড়ে তিনটায় দাফন

১৪

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের গভীর শোক প্রকাশ

১৫

খালেদা জিয়ার জন্য গুলশান কার্যালয়ে শোক বই

১৬

খালেদা জিয়ার মৃত্যুতে মালদ্বীপের প্রেসিডেন্টের শোক

১৭

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, সম্ভাব্য তারিখ ৯ জানুয়ারি

১৮

মহান বিজয় দিবস আজ

১৯

হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির গ্রেফতার

২০