Junaed siddiki
১৫ এপ্রিল ২০২৪, ৭:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাথরঘাটায় গৃহবধূর গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার

বরগুনার পাথরঘাটায় ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়া কারিমা ওরফে ইভা (২৪) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গৃহবধূর স্বামী ও মা একে অপরের দিকে পাল্টাপাল্টি অভিযোগ জানিয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার কালমেঘা ইউনিয়নের পশ্চিম ঘুটাবাছা গ্রামের ওই গৃহবধূর বাবা জামাল মাঝির বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। কারিমা ওরফে ইভা একই ইউনিয়নের পশ্চিম ঘুটাবাছা গ্রামের জামাল মাঝির মেয়ে এবং পাথরঘাটা সদর ইউনিয়নের হোগলাপাশা গ্রামের মোস্তফা সরদারের ছেলে সোহেল রানার স্ত্রী।

 

জানা যায়, রোববার রাত ১১টার দিকে খাবার খেয়ে ঘরের সবাই নিজ নিজ কক্ষে ঘুমাতে যায়। এর কিছুক্ষণ পর কারিমা স্বামীর বিছানা থেকে মোবাইল নিয়ে তার মা খাদিজা বেগমের কক্ষে যান। এ সময় সোহেল ঘুমিয়ে পড়েন। পরে সোমবার ভোররাত সাড়ে ৪টার দিকে স্বামী সোহেল স্ত্রী কারিমাকে বিছানায় দেখতে না পেয়ে শাশুড়ি খাদিজার কাছে গিয়ে জিজ্ঞাসা করলে খোঁজাখুঁজি করে ঘরের সামনের বারান্দার আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান।

 

স্বামী সোহেল রানা বলেন, ‘আমি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। ঈদের ছুটিতে বাড়িতে আসছি। আজ সকালে ঢাকায় যাওয়ার কথা। ভোর রাতে বাসের সুপারভাইজার ফোন দিয়ে ঘুম থেকে উঠানোর পরে আমার স্ত্রী ইভাকে পাশে না দেখে শাশুড়ীকে ডাক দিলে সেও জানে না বলে জানান। পরে খোঁজাখুঁজির পরে ঘরের সামনের বারান্দায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান।’

 

তিনি বলেন, ‘এক সাথে রাতের খাবার খেয়ে বিছানায় যাই। শাশুড়ি খাদিজার ব্যবহৃত স্মার্ট ফোনের লক খুলতে পরে আমার পাশ থেকে কারিমা তার মায়ের কক্ষে গিয়ে আর আসেনি। আমার সন্দেহ হয় যে মা-মেয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় শাশুড়ি আমার স্ত্রীকে হত্যা করে ঝুলিয়ে রাখে। যেভাবে পা চেয়ারের সাথে ছিল তাতে আত্মহত্যা নয়, এটি হত্যা।’

 

কারিমার মা খাদিজার বেগম বলেন, ‘জামাই আমার মেয়েকে খুন করে ঝুলিয়ে রেখেছে। আমি এর বিচার চাই।’ পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মো: আনোয়ার হোসেন মোবাইল ফোনে সাংবাদিকদের জানান, প্রাথমিক তথ্য পেয়ে সহকারী পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) গিয়ে লাশ উদ্ধার করেছেন। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১১

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

১২

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

১৩

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

১৫

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

১৭

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১৮

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১৯

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading