ডেস্ক রিপোর্ট
৪ ডিসেম্বর ২০২৪, ১০:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে বিভাগীয় বইমেলার উদ্বোধন

বই হচ্ছে অতীত, বর্তমান ও ভবিষ্যতের মধ্যে সেতুবন্ধনকারী। নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বই পড়ার কোন বিকল্প নেই। তাই অন্ধকার থেকে আলোর পৃথিবীতে আসতে হলে বই পড়তে হবে।

আজ (বুধবার) নগরীর বেলস্‌ পার্কে বরিশাল বিভাগীয় বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব (পিআরএল ভোগরত) মুঃ আঃ হামিদ জমাদ্দার এসব কথা বলেন।

অনুষ্ঠানের সভাপতির বক্তৃতায় বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার বলেন, বইকে বন্ধু হিসেবে গ্রহণ করলে কেউ পথ হারায় না। এসময় তিনি দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মকে বেশি বেশি বই পড়ারও আহ্বান জানান।

উল্লেখ্য, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বরিশাল বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত এই মেলা ৪ ডিসেম্বর থেকে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে। বইমেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রকাশনী ও সংস্থার মোট ৭৭ টি স্টল থাকবে। এছাড়া বিভাগীয় প্রশাসন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ এবং সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল টিম কর্তৃক সার্বিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে আরো তিনটি স্টল থাকবে। মেলার কার্যক্রম কর্মদিবসে বিকাল তিনটা থেকে রাত আটটা এবং শুক্র ও শনিবার সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।

বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বরিশাল রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

১১

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

১২

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

১৩

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১৪

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১৫

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

১৬

ডিগ্রি হলের ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শনে বিএম কলেজ অধ্যক্ষ, দ্রুত সংস্কারের নির্দেশনা

১৭

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৩

১৮

ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

১৯

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading