আন্তর্জাতিক ডেস্ক
৯ এপ্রিল ২০২৫, ১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিতর্কিত ওয়াকফ আইনের বিরুদ্ধে মণিপুরে ব্যাপক বিক্ষোভ

ভারতে বিতর্কিত মুসলিম ওয়াক্‌ফ সংশোধনী আইন কার্যকরের প্রতিবাদে দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত রয়েছে। ব্যাপক এই বিক্ষোভের আঁচ লেগেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরেও।

রাজ্যটির ইম্ফল উপত্যকার কিছু অংশে ওয়াকফ আইনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে। আর এই বিক্ষোভে অংশ নিয়েছেন হাজার হাজার নারী-পুরুষ ও শিশু।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে মণিপুরে বিক্ষোভ অব্যাহত রয়েছে এবং মঙ্গলবার ইম্ফল পূর্বের হাজার হাজার নারী-পুরুষ ও শিশু বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছিল।

খুমিদক বাজার-হাইক্রুমাখং এলাকায় আয়োজিত এই বিক্ষোভে মুসলিম অধ্যুষিত তিনটি প্রধান এলাকার – কাইরাং, খাবেইসোই এবং খুরাই খুমিদক – মানুষ অংশ নিয়েছেন। বিক্ষোভকারীরা এদিন মানববন্ধন করেন এবং বিতর্কিত এই বিলের বিরুদ্ধে স্লোগান দেন এবং বিক্ষোভ সমাবেশ করেন।

এর আগে দিন দুয়েক আগে বিতর্কিত মুসলিম ওয়াকফ সংশোধনী বিল পাসের প্রতিবাদে মণিপুরে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতার বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। বিজেপির ওই নেতার নাম আসকার আলী এবং তিনি সংগঠনটির সংখ্যালঘু মোর্চার মণিপুর সভাপতি।

মঙ্গলবারের বিক্ষোভে অংশ নেওয়া তৈয়বুর রহমান নামে এক বিক্ষোভকারী বলেন, বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি আসকার আলীর ওপর ব্যক্তিগত আক্রমণ নিন্দনীয়। তবে তিনি বলেন, বিলটি পাস হওয়ায় মুসলিম সম্প্রদায়ের সদস্যরা ক্ষুব্ধ এবং বিলটি বাতিল না হওয়া পর্যন্ত গণতান্ত্রিকভাবে প্রতিবাদ অব্যাহত থাকবে।

এনডিটিভি বলছে, বিতর্কিত মুসলিম ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে মণিপুরের ইম্ফল পূর্ব ছাড়াও, থৌবাল এবং বিষ্ণুপুরসহ বিভিন্ন মুসলিম অধ্যুষিত অঞ্চল থেকে বিলের বিরুদ্ধে ক্রমাগত বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে।

গত সপ্তাহে থৌবাল জেলার লিলং-এ বিজেপি সংখ্যালঘু সেলের প্রধান মোহাম্মদ আসকার আলীর বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। পরে কর্তৃপক্ষ লিলং-এর কিছু অংশে কারফিউ জারি করতে বাধ্য হয়।

জনরোষের মুখে আসকার আলী পরে মুসলিম সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করার জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সংসদে পাস হওয়ার আগেই বিতর্কিত এই বিলটি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে। প্রায় ১৫টি আবেদন দাখিল করা হয়েছে এবং শীর্ষ আদালতে সেগুলোর শুনানি আগামী সপ্তাহে হবে।

এদিকে সংসদে পাস হওয়ার পর ভারতীয় প্রেসিডেন্টের স্বাক্ষরের মধ্য দিয়ে এই সপ্তাহান্তে বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিলটি কার্যকর হয়। এর আগে গত বুধবার এবং বৃহস্পতিবার ম্যারাথন বিতর্কের পর লোকসভা এবং রাজ্যসভায় এটি পাস হয়।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১১

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

১২

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

১৩

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

১৫

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

১৭

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১৮

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১৯

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading